editor
প্রকাশিত: 6:07 PM, January 8, 2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শূরার সদস্য, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সিলেট-৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় প্রয়োজন ন্যায়, ইনসাফ এবং সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। সমাজে বিরাজমান দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম ও শোষণ থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব। এজন্য জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জামায়াতে ইসলামী জনগনের কল্যাণে কাজ করবে।
তিনি গত বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় জনসাধারণ, সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে সাধারণ সভা প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় সভাপতিত্ব করেন ডা. আব্দুল কাহের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিশে শূরা সদস্য ও দক্ষিন সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, সিলাম ইউনিয়ন জাময়াতের সেক্রেটারি মুজাম্মিল আহমদ, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান সায়মন, প্রবীণ জামায়াত নেতা সিরাজ উদ্দিন শাহ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহ জালাল উদ্দিন, ওয়ার্ড সভাপতি শাহ আব্দুল গফফার, জামায়াত নেতা মাহবুব হোসেন বক্ত, আব্দুল মতিন শাহিন, মো. চান মিয়া, আজহারুল ইসলাম, ইয়াসিন আরাফাত আনসার, বাবলু আহমদ টিপু, গোলাম হোসেন অপু, ইয়াসিন জালাল, শাহ সায়েম উদ্দিন প্রমুখ।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১