editor
প্রকাশিত: 10:17 PM, August 12, 2024

প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ
২০২৪ প্যারিস অলিম্পিক শেষ, অপেক্ষা এবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের।
চার বছর পরের সেই অলিম্পিক আয়োজনের বিশালত্বে, দৃষ্টিনন্দন উপস্থাপনা আর সামর্থ্যের নতুন উচ্চতার দৃষ্টান্তে প্যারিসকে কি ছাড়িয়ে যেতে পারবে? প্যারিস অলিম্পিকের পুরোটা সময় আইকনিক আইফেল টাওয়ার ঔজ্জ্বল্যতা ছড়িয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে দূর থেকে দৃষ্টি কেড়ে নেওয়ার এমন কিছু নেই। এলিশা নামের এক মার্কিন নাগরিক অবশ্য বিবিসিকে শুনিয়েছেন তাদেরও এক ‘সিগনেচারে’র কথা, ‘আমাদের প্যারিস (আইফেল টাওয়ার) নেই। কিন্তু লস অ্যাঞ্জেলেসে হলিউড আছে।’
আগামী অলিম্পিক যে হলিউডের দুনিয়ায়, সেটি ফুটে উঠেছে প্যারিস অলিম্পিকের সমাপনী মঞ্চেও। স্তাদে দ্য ফ্রান্সের ছাদ থেকে সিনেম্যাটিক কায়দায় মঞ্চে নেমেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। লস অ্যাঞ্জেলেসে বয়ে নিয়ে যেতে হাতে নিয়েছেন অলিম্পিক পতাকাও।
এই লস অ্যাঞ্জেলেসই বিনোদন জগতের অস্কার আয়োজন করা হয়, আবার এই শহরেরই আছে খেলার জগতের অন্যতম বড় ইভেন্ট সুপার বোল আয়োজনের অভিজ্ঞতা। আর অলিম্পিক আয়োজনের অভিজ্ঞতাও হয়ে গেছে দুবার। প্রথমবার ১৯৩২ সালে, এরপর ১৯৮৪ সালে। এখন দেখে নেওয়া যাক, চার বছর দূরত্বের লস অ্যাঞ্জেলেস এখন কোথায় দাঁড়িয়ে।

আসছেন টম ক্রুজ, দৃশ্যবন্দীর চেষ্টায় সবাই
লস অ্যাঞ্জেলেসে আগেই দুবার অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছিল। সর্বশেষটি ছিল ১৯৮৪ সালে। আয়োজকেরা জানিয়েছেন, পুরোনো স্থাপনা থাকায় নতুন করে স্থায়ী কোনো কাঠামো তৈরি করতে হবে না। তবে কিছু অবকাঠামোয় সংস্কার করতে হবে। যেমন বর্তমানের সোফি স্টেডিয়ামকে সাঁতারের ইভেন্টের জন্য প্রস্তুত করা হবে।
এ ছাড়া ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) শিক্ষার্থীদের আবাসনকে ‘অলিম্পিক ভিলেজ’ হিসেবে প্রস্তুত করা হবে। ২০১৭ সালে বিডজয়ী হওয়ার সময়ই ‘ব্যক্তিগত গাড়িমুক্ত’ গেমস আয়োজনের কথা বলেছিল লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ, যে কথার পুনরাবৃত্তি করা হয়েছে প্যারিসেও। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যে বাজেটের পূর্ভাবাস দেওয়া হয়েছে, তা প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার।
নতুন খেলা
প্রচলিত খেলাগুলোর পাশাপাশি লস অ্যাঞ্জেলেস এমন কিছু খেলার সংযোজন থাকবে, যা অনেক দিন ধরে অলিম্পিকে নেই। যেমন ১৯০০ সালের পর প্রথমবারের মতো ক্রিকেট দেখা যাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টি–টোয়েন্টিতে খেলা হবে সেখানে। এক শ বছরের বেশি সময় পর অলিম্পিকে ফিরবে উত্তর আমেরিকাভিত্তিক খেলা ল্যাক্রসও। ফিরবে সফটবলও। এ ছাড়া প্রথমবারের মতো দেখা যাবে স্কোয়াশ এবং ফ্ল্যাগ ফুটবল।

তারকা কারা
প্যারিস অলিম্পিকে তারকা হয়ে ওঠা অনেকে চার বছর পর লস অ্যাঞ্জেলেসেও থাকবেন। যেমন চার সোনাজয়ী ফরাসি সাঁতারু লিঁও মারশাঁর বয়স তখন ২৬ বছর হবে। আরেক ফরাসি কিলি হজকিনসনও হবেন একই বয়সী। নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে যাওয়া সাঁতারু আরিয়ার্নে টিটমাসের থাকার সম্ভাবনাও বেশি। স্কেটবোর্ডিংয়ে এবারের বেশির ভাগ প্রতিযোগিও কাছাকাছি বয়সের থাকবেন, তাঁদের দেখা যেতেই পারে। তবে সিমোন বাইলস ও নোয়াহ লাইলসদের বয়স তত দিনে ৩০ ছাড়িয়ে যাবে বলে কতটা সেরা অবস্থায় থাকবেন, তা সময়ই বলে দেবে।
তবে সবচেয়ে বেশি আলো কেড়ে নিতে পারে হয়তো খেলার দুনিয়ার বাইরের মানুষরাই। কারণ, অলিম্পিক যে হলিউডে!
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,