editor
প্রকাশিত: 7:11 PM, December 5, 2024
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৫ডিসেম্বর) ভিএসও বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২৪” এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন সিলেটের আব্দুল্লাহ মো. আদিল। অনুষ্ঠানে ২১জন স্বেচ্ছাসেবীকে তাদের স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য সম্মাননা দেওয়া হয়।
দূর্যোগকালীন সময়ে দ্রুত জরুরী সেবায় কাজ করে থাকেন দেশের স্বেচ্ছাসেবকেরা। এমনই একজন সিলেটের স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ মো. আদিল। অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনা,বন্যায় উদ্ধার তৎপরতা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ সুনামের সহিত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন সিলেটের আব্দুল্লাহ মো. আদিল। আব্দুল্লাহ মো. আদিল বিগত বছরে স্বেচ্ছাসেবী কাজে অবদান রাখায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হন ও সম্মাননা লাভ করেন।
বৃহস্পতিবার বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি সার্ভিস ওভারসীজ বাংলাদেশ (ভিএসও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান। স্বাগত বক্তব্য দেন ভিএসও বাংলাদেশর কান্ট্রি ডাইরেক্টর খাবিরুল হক কামাল। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মানিকহার রহমান ও এনজিও বিষয়ক ব্যুরো এর পরিচালক মঈনউল ইসলাম। এ বছর বিশ্ব স্বেচ্ছাসেবী দিবসের প্রতিপাদ্য হচ্ছে “সবার জন্য সবকিছু”।
প্রধান অতিথি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি এর নিকট থেকে দেশ সেরা অ্যাওয়ার্ড গ্রহন করেন আব্দুল্লাহ মোঃ আদিল।
দেশ সেরা অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে আব্দুল্লাহ মোঃ আদিল বলেন, ‘মানুষের জন্য কাজ করতে গিয়ে সম্মাননা পেয়েছি, পাচ্ছি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে সারাজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই । সবাই আমার জন্য দোয়া করবেন।’
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি