editor

প্রকাশিত: 6:06 PM, December 2, 2024

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

পূবালী ব্যাংক পিএলসির ২১৮তম মোগলাবাজার উপশাখার উদ্বোধন

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে: মনির উদ্দিন আহমদ

পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে পূবালী বাংক ব্যাপকভাবে কাজ করছে। দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে আসছে ব্যাংকটি। বিগত দিনে দেশের আর্থিক খাতে অস্থিতিশীলতা থাকলেও পূবালী ব্যাংক ছিল অবিচল। বর্তমানে পূবালী ব্যাংক গ্রাহকদের আস্থার শীর্ষে রয়েছে। পূবালী ব্যাংক বাংলাদেশেরসকল শ্রেণির মানুষের কাছে আর্থিক লেনদেনের নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রায় সর্বত্র পূবালী ব্যাংকের শাখা ছড়িয়ে রয়েছে। বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনের কাজ করছে পূবালী ব্যাংক।
সোমবার (২ ডিসেম্বর) পূবালী ব্যাংক পিএলসির ২১৮তম মোগলাবাজার উপশাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্যে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, পূবালী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আর্থিক খাতের উন্নয়নে কাজ করছে। পূবালী ব্যাংক তাদের সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। সকল অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যেও পূবালী ব্যাংক গ্রাহকদের নির্ভরতা দিয়েছে। তিনি বলেন, এই ব্যাংকের সাথে আমার সম্পর্ক বহুদিনের। আগামীতেও পূবালী ব্যাংক তাদের উন্নত ও আন্তরিক সেবা দিয়ে দেশের ব্যাংকিং খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবীর চৌধুরী, ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।
মোগলাবাজার উপশাখার ব্যবস্থাপক খন্দকার এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌধুরী বাজার শাখার ব্যবস্থাপক বদরুদ্দোজা চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফা শফি চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান, মনির আহমদ একাডেমির অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম শাইস্তা। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম,মো. জামিলুর রহমান, মো. মুক্তাদির আলী, আতিকুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঞ্জুর আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির