editor

প্রকাশিত: 11:50 AM, September 19, 2020

দেশের ৩ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

দেশের ৩ বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

পাঁচ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এবং দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর একটার দিকে ভারতের ঘোঝাডাঙ্গা স্থল বন্দর দিয়ে ১৪ ট্রাক পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে। তবে, এ পেঁয়াজের শতকরা ৪০-৫০ ভাগ পচে নষ্ট হয়ে গেছে বলে ভোমরা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে ভোমরা বন্দরে ঘুরে দেখা গেছে, ভারত থেকে কোনো পণ্যবাহী ভর্তি ট্রাক বাংলাদেশে ঢুকছে না। তবে, দুপুর ১২টার দিকে কয়েকটি পাথর ভর্তি ট্রাক বাংলাদেশে ঢোকে। পরে দুপুর একটার দিকে এক সঙ্গে পেঁয়াজ ভর্তি ১৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

ট্রাক চালক ভারতের রমেশ পাড়ুয়াল জানান, গত ১৩ সেপ্টেম্বর থেকে তারা ঘোঝাডাঙ্গায় পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে দাঁড়িয়ে ছিল। ৫-৬ দিন বন্দরে অপেক্ষা করায় প্রায় অর্ধেক পেঁয়াজ পচে গেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, আজ দুপুর একটার দিকে ভারতের পাশে অপেক্ষায় থাকায় পেঁয়াজ বোঝাই ১৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আজ মোট ৩০ ট্রাক পেঁয়াজ প্রবেশ করবে বলে মনে হচ্ছে। তবে, এসব পেঁয়াজের শতকরা ৪০-৫০ ভাগ নষ্ট হয়ে গেছে। ভারতের ঘোঝাডাঙ্গা বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে পেয়াজ বোঝাই ৩০০ ট্রাক। প্রতি ট্রাকে প্রায় ২৫ মেট্রিক টন পেঁয়াজ আছে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা মহদিপুর বন্দরে আটকে পড়া পেঁয়াজের গাড়ি আজ সকাল থেকে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।

সকাল সাড়ে ১১টার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সোনামসজিদ স্থল বন্দরে পেঁয়াজ বোঝাই ৮টি ভারতীয় ট্রাক প্রবেশ করে।

সোনামসজিদ স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক তৌফিকুর রহমান বলেন, ‘গত সোমবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়ায় সোনামসজিদ স্থল বন্দরের বিপরীতে মালদা মহদিপুরে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক আটকা পড়ে। দুই দেশের ব্যবসায়ীরা আটকা পড়া পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশের বন্দরে প্রবেশের দাবি জানিয়ে আসছিল।  পরে অনুমতি দেওয়ায় আজ থেকে আটকে পড়া ট্রাকগুলো আসা শুরু করেছে। দুপুর আড়াইটা পর্যন্ত ৮টি পেঁয়াজ বোঝাই ট্রাক সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করেছে।

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে দুপুর তিনটার পরে পেঁয়াজ বোঝাই তিনটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানান আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন অর রশিদ।

আজ মোট ১০টি পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশ করতে পারে বলে জানান তিনি। এ ছাড়া, তিনি আরও জানান বাংলাদেশে প্রবেশ করা প্রতিটি ট্রাকে প্রায় ২০০ মেট্রিক টন পেঁয়াজ আছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।