editor
প্রকাশিত: 9:33 AM, October 8, 2020
টিকটক, লাইকি ও বিগো লাইভ অ্যাপ বন্ধ বা নিষিদ্ধ ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশের বিষয়ে আইনজীবী জে আর খান বলেন, এসব অ্যাপের ব্যবহার তরণ প্রজন্মকে বিপথগামী করছে। নষ্ট হচ্ছে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তরুণ ও কিশোররা গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে, হয়ে উঠছে সহিংস। এই আ্যপসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করে।
বিগো-লাইভ আ্যপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নেওয়া হয়। এই আ্যপের ক্ষতিকর দিক বিবেচনা করে ভারত ও পাকিস্তান এই আ্যপটি নিষিদ্ধ করেছে।
টিকটকের মাধ্যমে অনেক কিশোর-তরুণ উদ্ভট রঙে চুল রাঙিয়ে এবং ভিনদেশী অপসংস্কৃতি অনুসরণ করে ভিডিও তৈরি করছেন, যাতে সহিংস ও কুরুচিপূর্ণ কনটেন্ট থাকে। উদ্বেগজনক যে এ টিকটক ভিডিওগুলোতে নেই কোনও শিক্ষণীয় বার্তা। উল্টো এসব ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে। বিব্রতকর, অনৈতিক ও পর্নোগ্রাফিকে উৎসাহিত করায় ইতোমধ্যে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ায় ব্যবহার নিষিদ্ধ করেছে।
নোটিশকারী আরও বলেন, সিঙ্গাপুরভিত্তিক এ শর্ট ভিডিও তৈরি এবং শেয়ারিং প্ল্যাটফর্মে গিয়ে তরুণ প্রজন্ম অশ্লীল ভিডিও ছড়াচ্ছে। তাই জনস্বার্থে পাঠানো এই নোটিশ অনুসারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এ নোটিশ প্রেরণ করা হলো।
8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
6 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ