editor

প্রকাশিত: 12:07 PM, October 5, 2020

দ্রুতই এইচএসসি পরীক্ষার সময়সূচি

দ্রুতই এইচএসসি পরীক্ষার সময়সূচি

6

মহামারি করোনায় ঘরবন্দী শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে পরীক্ষার সময়সূচি ঘোষণার চিন্তা-ভাবনা চলছে। তবে পদ্ধতি নিয়ে সংশয় কাটেনি এখনও। শিক্ষা ব্যবস্থাপকরা আশ্বস্ত করেছেন, প্রস্তুতির জন্য অন্তত দুই সপ্তাহের বেশি সময় পাবে শিক্ষার্থীরা।

নিয়মানুযায়ী বছরের চতুর্থ মাসের শুরুতেই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর করোনা সংক্রমনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় ঘরবন্দী হয়ে যায় শিক্ষার্থীরা। পুরোপুরি স্থবির হওয়ার আগেই ডিজিটাল পদ্ধতির বদৌলতে গতি ফিরে আসে শিক্ষা ব্যবস্থায়। ভার্চুয়াল ক্লাস ও ভর্তিসহ আনুষাঙ্গিক কর্মযজ্ঞ চলছে অনলাইনেই। তবে পরীক্ষার অনিশ্চয়তায় প্রস্তুতির ঘাটতিতে ভুগছে শিক্ষার্থীরা।

সম্প্রতি পরীক্ষার তারিখ ঘোষণার খবরে প্রস্তুতি নিতে শুরু করলেও দ্বিধা কাটেনি শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানান, আমরা এখনও জানি না যে, কি প্রক্রিয়ায় পরীক্ষাটা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কিভাবে হবে সেটাও আমরা বুঝতে পারছি না। অন্ততপক্ষে এক মাস সময় দিয়ে তারিখ ঘোষণা করলে পরীক্ষার প্রস্তুত নেয়া যায়। আগে থেকে জানানো থাকলে যেভাবে প্রস্তুতি নেয়া যায়, হুট করে সেটা নেয়া যায় না।

শিক্ষার্থীদের মতে, অনলাইন ক্লাসে পাঠ নেয়ায় ঘাটতি রয়েছে অনেকখানি।

4

শিক্ষার্থীরা আরও জানায়, ক্লাসে গিয়ে যেভাবে আমরা পড়তে পারি, অনলাইনে তো সেভাবে হয় না। অনলাইনে ক্লাস করছি কিন্তু সেভাবে হচ্ছে না। অলরেডি পড়ালেখায় একটা গ্যাপ পড়ে গেছে। তো এটা রিকওভার করতে সমস্যা হবে।

এক পরীক্ষার্থী জানায়, বার বার প্রস্তুতি নিচ্ছি কিন্তু যখন শুনছি পরীক্ষা হবে না তখন বিরক্তি লেগে যাচ্ছে। বার বার প্রিপারেশন নিচ্ছি, সেই প্রিপারেশনটা থেকে বের হয়ে চলে আসতে হচ্ছে।

5

পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতির সুযোগ নিয়ে আশ্বস্ত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, আমরা কোনভাবেই তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে আপোষ করবো না। ফলে সেটাকে ঠিক রেখেই আমরা পদক্ষেপটা নিবো। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি- প্রশ্ন বলেন, প্রশ্ন বিলি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রস্তুতি আছে। আমরা সুযোগ পাওয়া মাত্রই ১৫ দিনের নোটিশে এই পরীক্ষাটা নিবো।

প্রচলিত পদ্ধতিতেই নিয়মানুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন তিনি।

1

মহাপরিচালক আরও বলেন, যখনই অনুকূল পরিস্থিতি পাবো তখনই আমরা পরীক্ষাটা ঘোষণা করবো এবং আমাদের পরীক্ষার্থীরা কমপক্ষে ১৫টা দিন পাবে প্রস্তুতি নেয়ার জন্য। তবে এই ১৫ দিন প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। এই জন্য আমি সকল পরীক্ষার্থীকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন আগে থেকেই এই প্রস্তুতিটা নিয়ে রাখে।

1

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

8 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

3 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

3 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

2 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

1
4