editor
প্রকাশিত: 12:09 AM, May 28, 2022
ডেস্ক রিপোর্ট :: প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে জামায়াত-শিবির ঘেঁষা বিতর্কিত ব্যক্তিদের নিয়ে সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিলেটের মৎস্যজীবীরা। তারা আলোচিত-সমালোচিত জামাত ঘেঁষা এম এন নবী ও মৃদুল কান্তি দাসকে সভাপতি- সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করায় বিস্ময় প্রকাশ করেছেন। তারা দীর্ঘদিন ধরে অমৎস্যজীবীদের নিয়ে কোন কমিটি গঠন না করে প্রকৃত এবং তৃণমূল পর্যায়ের মৎস্যজীবী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তারা এ ব্যাপারে বার বার অভিযোগও করে আসছিলেন। কিন্তু প্রকৃত মৎস্যজীবীদের অবহেলা করে জেলা কমিটি গঠন করায় তা প্রত্যাখ্যান করেছেন। সিলেটের সর্বস্তরের মৎস্যজীবীরা। এ ঘটনায় বঞ্চিত মৎজীবীদের পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবরে ২৬মে একটি অভিযোগ প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ। তাছাড়া অনুলিপি প্রদান করেছেন দপ্তর সম্পাদক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। দীর্ঘ দিন যাবত মৎস্যজীবী এর সকল কর্মসূচিতে সক্রিয় রয়েছি। আওয়ামীলীগের সহযোগি সংগঠন মৎস্যজীবী লীগের নব্য অনুপ্রবেশকারী মো. নুরুন নবীকে সভাপতি করা হয়েছে। তার ব্যপারে অধিকতর তদন্তে বেরিয়ে আসবে পূর্বে জামাত-শিবিরের সাথে তার সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততা। নুরুন নবীর একজন নিকটাত্মীয় জামাতের সূরা সদস্য বলে একটি সূত্র জানিয়েছে। তাছাড়া এর আগে নুরুন নবী সিলেট জেলা আওয়ামীলীগ অথবা অঙ্গ সংগঠনের সাথে তার কোন রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।
মৃদুল কান্তি মাসকে সাধারন সম্পাদক করা হয়েছে। কিন্তু তিনি সিলেট জেলার স্থায়ী নাগরিক নন। তাহার বাড়ী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। পূর্বে আওয়ামী রাজনীতিতে সিলেটে মৃদুলের কোনো অংশগ্রহণ ছিলো না। জামায়াত বিএনপির লোকদের সাথে রয়েছে তার গভীর সখ্যতা। যার ফলশ্রুতিতে বিয়ানীবাজার উপজেলার মৎস্যজীবী লীগের আহ্বাহক করেছেন সাবেক জামাত বিকল্প ধারার নেতা তাজ উদ্দিনকে এবং চাঁদাবাজির মাধ্যমে সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনে জাতির পিতার আদর্শ বিরোধী লোকদের সম্পৃক্ত করেন। তাদের গ্রুপিং চাঁদাবাজি ও বিরোধী কর্মকান্ডের কারনে ২০২২ সালের একুশে মহানগর মৎস্যজীবী লীগের প্রভাত ফেরীতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে মৃদুল ও নুরুন নবীর নেতৃত্বে হামলা চালানো হয়। এসময় ফুলের তোড়া সন্ত্রাসী ভেঙ্গে ফেলে এবং বঙ্গবন্ধু প্লেকার্ড ব্যানার ছিড়ে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন। কেন্দ্রীয় মৎস্যজীবী লীগকে বিষয়টি অবগত করলেও সেখান থেকে সাংগঠনিক কোনো পদক্ষেপ না নিয়েই বিতর্কিদের হাতেই কমিটি তুলে দেওয়া হয়। মুজিবাদর্শ বিরোধী কর্মকান্ডের কারনে সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের অধিকাংশ সদস্য ও নেতৃবৃন্দ তাদের নেতৃত্বের প্রতি অনাস্তা প্রকাশ করেছেন।
বাংলাদেশ মৎস্যজীবী লীগের সকল কর্মসূচি সিদ্ধান্ত ও নির্দেশনা যথাযথ মর্যাদায় সক্রিয় ভাবে আমরা পালন করছি। উপরোক্ত বিষয়ে অধিকতর তদন্তের মাধ্যমে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি-সাধারন সহ যোগ্য নেতৃত্ব প্রদান করে জাতির পিতার আদর্শের কর্মীদের সুসংগঠিত করতে প্রধানমন্ত্রী ও সড়ক ও যোগাযোগ মন্ত্রীর সদয় সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট