editor
প্রকাশিত: 6:05 PM, December 24, 2020
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা একেএম সেলিম ওসমান বলেছেন, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষদের জন্য একশ’ ঘর নির্মাণ করা হবে। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা প্রত্যেকেই একটি করে গৃহ নির্মাণ করে দেবেন।ঘর নির্মাণ কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ীদের পাশাপাশি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা প্রয়োজন। মুজিববর্ষের মধ্যেই একশ’ গৃহ নির্মাণ কাজ সমাপ্ত করা হবে। সত্যিকার অসহায় মানুষেরা যেন ঘরগুলো বরাদ্দ পায় সেজন্য প্রকৃত ভূমিহীন গৃহহীনদের খুঁজে বের করা করা হবে।ঘর দেয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি বৃহস্পতিবার বন্দরের লক্ষণখোলা এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন– বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন ,২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, দুলাল প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।উল্লেখ্য, নারায়ণগঞ্জের বন্দরের লক্ষণখোলা এলাকায় দখলমুক্ত হওয়া জেলা প্রশাসকের ১১০ শতক জমিতে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান কর্মসূচির আওতায় ২৬টি গৃহ নির্মাণ করা হচ্ছে। বন্দর উপজেলা প্রশাসনের সহায়তায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প গৃহ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,