editor
প্রকাশিত: 6:31 PM, August 26, 2024

ফাইল ছবি
কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকালে ৫টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। তার নাম সিরাজুল হক (৬৫)। তিনি উপজেলার ঢালুয়া ইউপির গোরক মুড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদী অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। রোববার বিকালে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক ব্যক্তিকে নদী পার করতে যান সিরাজুল হক। আসার পথে পানির স্রোতে ও অতিরিক্ত বাতাস থাকায় তার নৌকা উল্টে তিনি নিখোঁজ হয়ে যান। পরে সন্ধ্যার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
স্থানীয় জুবায়ের হোসেন নামে একজন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধার করার জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে সোমবার দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকায় অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে; কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না। আমাদের কাছে পর্যাপ্ত স্পিডবোট নেই। কারণ এই এলাকায় সচরাচর বন্যা হয় না।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ