admin
প্রকাশিত: 6:35 PM, January 20, 2021
অনলাইন ডেস্ক:
যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারের শাহদৌলা ফার্মেসির মালিক গোলাম মোস্তফাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার আদালত তাকে এ দণ্ডাদেশ দেন।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে গোলাম মোস্তফা শাহদৌলা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের পরিচালক হিসেবে রয়েছেন। তিনি ডাক্তার নন, যোগ্যতাও নেই। অথচ রীতিমতো নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে ওষুধের ব্যবসার আড়ালে চিকিৎসা দিতেন। চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে করছিলেন প্রতারণা।মঙ্গলবার জামনগর বাজারে এক অভিযান পরিচালনার সময় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার নজরে এলে গোলাম মোস্তফাকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান শাহদৌলা ফার্মেসি সিলগালা করা হয়।এদিকে বুধবার সকালে বাগাতিপাড়া থানা পুলিশের মাধ্যমে দণ্ডিত গোলাম মোস্তফাকে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,