editor
প্রকাশিত: 4:38 PM, October 5, 2020
নোয়াখালী জেলার বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে নিজ ঘরে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২ আসামি মো. রহিম ও রহমত উল্লাহকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) ৩নং বেগমগঞ্জ আমলি আদালতের বিচারক মাশফিকুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
বেগমগঞ্জ থানা পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক রিমান্ড শুনানি শেষে উভয় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ৩ দিন এবং পর্ণোগ্রাফি আইনে ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সরকারি রেজিস্ট্রার অফিসার (জিআরও) সহকারী উপ-পরিদর্শক মো. সোহেল রানা বলেন, আসামি মো. রহিম ও রহমত উল্লাহকে ৩নং বেগমগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে, বিচারক মাশফিকুল হক আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে উভয় আসামিকে ২টি মামলায় ৩ দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন জানান, আসামিদের পক্ষে কোনো উকিল অবস্থান নেবে না বরং বাদিকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।
এর আগে, ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও আইসিটি আইনে সোমবার (৫ অক্টোবর) রাত ১টায় ধর্ষণচেষ্টার অভিযোগে নির্যাতিতা গৃহবধূ (৩৫) বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযান নির্যাতনের ঘটনার প্রধান আসামিসহ ৪ জনকে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ ও র্যাব-১১।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা