editor

প্রকাশিত: 8:33 AM, October 17, 2020

নিক্সন ও বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

নিক্সন ও বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

1

ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদরপুর সরকারি কলেজ সংলগ্ন এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এটি আগামীকাল রোববার সকাল নয়টা পর্যন্ত বহাল থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

1

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর সমর্থক এবং তাঁর বিরোধীদের পাল্টাপাল্টি দুটি মানববন্ধন কর্মসূচি একই সময় উপজেলা চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ডাকা হয়। প্রশাসন শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

7

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী নির্বাচিত হন। ওই দুবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক সাংসদ ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। কাজী জাফরউল্লাহকে হারিয়ে নিক্সন চৌধুরী সাংসদ হলে এই তিন উপজেলায় আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে।

8

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাউছার হোসেন জাফরউল্লাহর প্রতি আনুগত্য ছেড়ে নিক্সন শিবিরে যোগ দেন নির্বাচনের ১৫ দিন আগে। ফলে নিক্সনের সমর্থিত প্রার্থী হিসেবে কাউসার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন। কিন্তু ওই নির্বাচন চলাকালে কাউসার সমর্থক কয়েকজন এজেন্ট ও কর্মী জাল ভোট দেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বাধা দেন। এটাকে কেন্দ্র করে নিক্সন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানাকে মুঠোফোনে আপত্তিকর কথা বলেন। এরই ধারাবাহিকতায় রাত আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংসদ নিক্সন জেলা প্রশাসককে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এসব ঘটনার প্রেক্ষাপটে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত বৃহস্পতিবার চরভদ্রাসন থানায় একটি মামলা হয়। মামলা দায়েরের পর তিন উপজেলার আওতাধীন দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। গত বৃহস্পতিবার বিকেলে এ জাতীয় কর্মসূচি পালন করা হয় ভাঙ্গায়। সমর্থকেরা সাংসদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করেন। অপরদিকে নিক্সন বিরোধীরা জেলা প্রশাসক ও ইউএনওকে গালাগালি করার প্রতিবাদে তাঁর বিচার দাবি করে কর্মসূচি পালন করেন।

সদরপুর উপজেলার কাজী জাফরউল্লাহ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাত্তার হোসেন ফকির বলেন, ‘গত বুধবার আমরা মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য ইউএনওর কাছ থেকে অনুমতি নিই। কিন্তু আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য নিক্সন চৌধুরীর সমর্থকেরা গত বৃহস্পতিবার পাল্টা কর্মসূচি ডাকে।’

নিক্সন সমর্থক সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, ‘সাংসদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আমরা আমাদের কর্মসূচি পালনে বদ্ধপরিকর।’

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে শত শত লোক ঘটনাস্থলে সমবেত হতে শুরু করে। লোক সমাগম বাড়তে থাকলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিত এড়াতে সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন।
এই খবরের সত্যতা নিশ্চিত করে সদরপুরের ইউএনও পূরবী গোলদার বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করার পর পুলিশ রাস্তায় অবস্থান নিয়েছে। পুলিশ দুই পক্ষের সমর্থকদের এলাকা থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে।

3

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

6 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

3 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

6 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

3 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

6 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
6