editor

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

নিজেকে ব্যর্থ সভাপতি মানতে নারাজ সালাউদ্দিন

নিজেকে ব্যর্থ সভাপতি মানতে নারাজ সালাউদ্দিন

3

অনলাইন ডেস্ক:-

ফুটবল ক্যারিয়ারে আলোচিত কাজী সালাউদ্দিন সংগঠক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই সমালোচিত। আর সেই সমালোচনা এড়িয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) চতুর্থবারের মতো সভাপতি হওয়ার লড়াইয়ে আছেন এ কিংবদন্তি।

5

আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। তার আগে যুগান্তরকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে ক্রিকেট ছেড়ে ফুটবলার হওয়া, সফল ফুটবলার হয়েও ভালো সংগঠক না হতে পারার কারণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। দেশের এই জীবন্ত কিংবদন্তির সাক্ষাৎকারটি নিয়েছেন স্পোর্টস রিপোর্টার আল-মামুন। আজ পড়ুন শেষ পর্ব-

4

যুগান্তর: করোনায় সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। এই সংকট মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনই কি ব্যতিক্রম নয়, যারা মৃত্যুঝুঁকির মধ্যেও চেয়ার দখলের লড়াই করছে?

কাজী সালাউদ্দিন: আহা! করোনার মধ্যেই তো বিশ্বের অনেক দেশে খেলা হচ্ছে। এই তো সেদিন স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হলো, বায়ার্ন মিউনিখ জিতল। খেলা তো আপনার শুরু হয়েছে। করোনার জন্য তো আর সারা পৃথিবী বসে নেই।

যুগান্তর: আপনার প্রতিপক্ষ হিসেবে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অনেকেই বলছেন– এখন নির্বাচন না করে আরও কিছু দিন পেছালে ভালো হতো…?

কাজী সালাউদ্দিন: শোনেন, একটা কথা বলি। যে চেয়ার থাকে সে সবসময় নির্বাচন দিতে চায় না। এটাই পৃথিবীর নিয়ম। এটা আপনি রাজনৈতিকই বলেন আর অরাজনৈতিকই বলেন না কেন! যে চেয়ারে থাকে সে চায় নির্বাচন যত দিন পারে পেছাতে। কিন্তু মজার ব্যাপার হলো, আমি চেয়ারে থেকেও সময়মতো নির্বাচন দিতে চাচ্ছি। যারা প্রতিপক্ষ তারা নির্বাচন চায় না। এটার মানেটা আমি বুঝলাম না, এখানে উল্টোটা হচ্ছে।

যুগান্তর: অনেকেই বলছেন নির্বাচনের আগে আপনার চেয়ার ছাড়া উচিত ছিল। কারণ চেয়ারে থেকে নির্বাচনে প্রভাব খাটাতে পারেন। এ ব্যাপারে আপনি কি বলবেন?

4

কাজী সালাউদ্দিন: এখানে প্রভাব খাটানোর কোনো স্কোপই নেই। আজকে কেন, আমি যদি দুই বছর পরও নির্বাচন দিই, তখনও তো একই হবে।

যুগান্তর: গত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে শক্তিশালী জাতীয় দল গঠন, জেলা লিগ চালু, ফুটবল একাডেমি চালু এবং বাংলাদেশ দলকে ২০২২ বিশ্বকাপে খেলাবেন। কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেননি। এ জন্য নিজেকে কী ব্যর্থ সভাপতি মনে হয়?

কাজী সালাউদ্দিন: আমার কথাগুলো সবসময় কিন্তু টুইস্ট করা হয়। আমি বলেছিলাম আমাদের টার্গেট হবে ২০২২ সালে বিশ্বকাপে কোয়ালিফাই করা। কোয়ালিফাই তো নাও করাতে পারি। হল্যান্ডও কোয়ালিফাই করতে পারেনি, তাই না! তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা করেও যখন পারিনি, তখন দুঃখের বিষয়। এখানে অনেক কারণ আছে। বাস্তবতার কারণেই এটা হয়নি। ভবিষ্যতে যাতে হয় সেটি নিয়ে কাজ করতে হবে।

যুগান্তর: গত নির্বাচনে বলেছিলেন– সভাপতি পদে এটাই আমার শেষ নির্বাচন; এবার আবার নির্বাচন করছেন। আপনি কি মনে করেন-সভাপতির চেয়ারে বসার মতো যোগ্য আর কেউ নেই?

কাজী সালাউদ্দিন: ওইটা আমি বলতে রাজি নই। এই প্রশ্নের উত্তর আমি দেব না। আমি যেটার উত্তর দেব; আমি যে কাজ করেছি, সেটার ডেভেলপমেন্ট শুরু হয়েছে। আমি গাফটি দিয়েছি, এখানে একটা প্লাটফর্ম তৈরি হয়েছে। এখন বিল্ডিংটা উঠবে। আমি মনে করি বিল্ডিংটা ওঠার জন্য আমার আরও কিছু দিন থেকে কাজ করা উচিত।

যুগান্তর: ‘স্ট্রাইকার হিসেবে অনায়াসেই গোল করেছেন, সংগঠক হিসেবে ভোটের লড়াইয়ে জয়, গোল করার’ চেয়েও কি কঠিন মনে করেন?

কাজী সালাউদ্দিন: গোল তো করেছি নিজের দক্ষতায়। আর ভোট দেয়া তো আরেকজনের মর্জির ওপর নির্ভর করে।

যুগান্তর: সভাপতির চেয়ার থেকে সরে গেলে বাংলাদেশ ফুটবলকে কোন পজিশনে দেখতে চান?

3

কাজী সালাউদ্দিন: সবসময়ই ওপরে দেখতে চাই। ভালো পজিশনে দেখতে চাই।

যুগান্তর: শত ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে ইন্টারভিউ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই ভালো থাকবেন।

কাজী সালাউদ্দিন: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। করোনার এই সময়ে ভালো থাকাটাই চ্যালেঞ্জিং।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

8 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

2 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

1
2