editor
প্রকাশিত: 6:35 PM, December 23, 2020
অনলাইন ডেস্ক:
ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে চলতি মৌসুমে প্রথম হার দেখলো জুভেন্টাস। মঙ্গলবার নিজেদের মাঠে ফিওরেন্তিনার বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় তুরিন জায়ান্টনা। এটি ছিল জুভেন্টাসের জার্সি গায়ে কলম্বিয়ান উইংগার হুয়ান কোয়াদরাদোর ২০০তম ম্যাচ। তবে দিনটি ছিল তার জন্য হতাশার। ম্যাচের মাত্র ১৮তম মিনিটে বাজে ট্যাকলের দায়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন কোয়াদরাদো। প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভিএআর পর্যালোচনা শেষে কোয়াদরাদোকে ‘মার্র্চিং অর্ডার’ দেয়া হয়।
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচে তৃতীয় মিনিটেই গোল নিয়ে এগিয়ে যায় সফরকারী ফিওরেন্তিনা।ম্যাচের প্রায় পুরোটা সময় এক জন কম নিয়ে খেলতে হয় জুভেন্টাসকে। আর শেষে দিকে খেই হারিয়ে আরো দুই গোল (৭৬ ও ৮১) হজম করে সিরি আ লীগের গত টানা ৯ বারের চ্যাম্পিয়নরা। এর একটি ছিল আত্মঘাতী গোল।
জুভেন্টাসের জন্য এমনিতেই দিনটি ছিল হতাশার। এর আগে নাপোলির বিপক্ষে এক ম্যাচে ওয়াকওভার নিয়ে ৩ পয়েন্ট জমা পড়েছিল জুভেন্টাসের খাতায়। দলের কয়েকজন খেলোয়াড় কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় ওই ম্যাচ খেলতে তুরিনে পৌঁছতে ব্যর্থ হয় নাপোলি দল। আর নিয়ম অনুযায়ী ওয়াকওভারের সুবাদে না খেলেই পূর্ণ পেয়ে যায় জুভেন্টাস। তবে এ নিয়ে করা আপিলের রায় নাপোলির পক্ষে গেছে। জুভেন্টাসের ও ৩ পয়েন্ট বাতিল করা হয়েছে। চলতি আসরে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নেমে গেছে জুভেন্টাস। সমান ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ রোমারও। তবে গোল ব্যবধানে পাঁচে অবস্থান করে রোমের দলটি। ১৩ ম্যাচে যথাক্রমে ৩১ ও ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান ও ইন্টার মিলান। তৃতীয় স্থানে নাপোলির সংগ্রহ ১২ ম্যাচে ২৪ পয়েন্ট।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,