editor

প্রকাশিত: 4:32 PM, November 3, 2020

নির্বাচন কমিশন কোনো সহযোগিতা করছে না : জাহাঙ্গীর

নির্বাচন কমিশন কোনো সহযোগিতা করছে না : জাহাঙ্গীর

প্রতিনিয়ত আমাদের গণসংযোগে আওয়ামী লীগ বাধা, পাল্টা কর্মসূচি ও নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও কমিশন কোনো সহযোগিতা করছে না বলে জানান ঢাকা-১৮ উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেছেন, ধানের শীষের পক্ষে আমাদেও গণসংযোগে লাখ জনতার জমায়েত দেখে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ভয় পেয়ে গেছে। যেখানে আমরা পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি দিচ্ছি সেখানে তারা হামলা করছে, আবার পাল্টা কর্মসূচি দিচ্ছে। এটা কিসের আলামত? এটা গণতন্ত্রের আলামত নয়। আমরা নির্বাচন কমিশনের আমাদের অভিযোগ দিলেও কমিশন তা পাত্তা দিচ্ছে না। যখন যাই তখন খুব ভালো ভালো কথা বলে। কথা বলা পর্যন্তই থাকে। কমিশন কোনো সহযোগিতা করতেছে না। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি জন্য নির্বাচন কমিশন কোনো কাজই করছে না।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ১নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গণসংযোগ শেষে উত্তরা জিয়ানজিয়ান চাইনিজ রেস্টুরেন্টের সামনের সড়কে সংক্ষিপ্ত পথসভায় তিনি এস কথা বলেন।

মঙ্গলবারের গণসংযোগেও জনতার ঢল নামে। এ সময় এস এম জাহাঙ্গীরের সাথে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ঢাকা সিটি নির্বাচনে অংশ নেয়া বিএনপি দলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, জিয়া পরিষদের মহাসচিব ড এমতাজ হোসেন, ছাত্রদলের আমজাদ হোসেন শাহদাত, বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি আইয়ুব হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

সকাল ১০ টায় ঢাকা-১৮ উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের উত্তরখান মাজার থেকে গণসংযোগ শুরু কথা ছিল। কিন্তু সেখানে আওয়ামী লীগের বাধার কারণে সেখানে গণসংযোগ না করে বিকল্প হিসেবে উত্তরা ১ নম্বর সেক্টরে গণসংযোগ করে এস এম জাহাঙ্গীর। গণসংযোগে অংশ নেতাকর্মীদের মুখে আজও উল্লেখযোগ্য শ্লোগাণ ছিল ‘খালেদার জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোটদিন’,‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’,‘তাবিথ ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন, ‘সোহেল ভাইয়ে সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘টুকু ভাইয়ের সালাম নিন ধানের শীষের ভোট দিন,’ ‘জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘১২ নভেম্বর সারাদিন, ধানের শীষে ভোট দিন,’ ‘সিল মারো ভাই সিল মারো, ধানের শীষে সিল মারো’, ‘এলাকাবাসীকে বলে যাই, ধানের শীষে ভোট চাই,’ ‘মা-বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই,’ ভোট দিবেন কিসে ধানের শীষে, ‘গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কা’ ইত্যাদি শ্লোগাণে শ্লোগাণে পুরো এলাকা মুখরিত করে তোলে নেতাকর্মী সমর্থকরা।

নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে এস এম জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগের শাসন আমল ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশে কোনো গণতন্ত্র ছিল না। এই শেখ হাসিনার আমলেও কোথাও কোনো গণতন্ত্র নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ জীবনের শেষ রক্তবিন্দু হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। যে দেশ স্বাধীন করেছেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সেদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে প্রয়োজনে জীবন দিব। আমরা অবশ্যই আমার নেত্রীর নির্দেশে গণতন্ত্র রক্ষা করবো।

বিএনপির এই প্রার্থী বলেন, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না, আমরা মারামারিতে বিশ্বাসী না। আমাদের শান্তিপ্রিয় দল, শান্তিতে বিশাসী। এখন পর্যন্ত আমরা ধৈর্য ধরে আছি। আমাদের ধৈর্য ধারণ মানে এই না যে আমরা দুর্বল। জনগণের উপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। জনগণ ভোট কেন্দ্রে যাবে, ধানের শীষে তারা ভোট দিবে।

তিনি আরো বলেন, বিগত দিনে যত নির্বাচন হয়েছে, জনগণ যেসব নির্বাচনে স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে ততবারই ঢাকার এই আসন থেকে ধানের শীষ জয়লাভ করেছে, খালেদা জিয়ার প্রার্থীকে ভোট দিয়েছে। এবারও যদি জনগণ ভোট দিতে পারে, তারা যদি ভোট দেয়ার সুযোগ পায় তাহলে ধারা ধানের শীষে ভোট দেবে। আগামী ১২ নভেম্বর আমাদের পোলিং এজেন্ট বুথে থাকবে এবং নেতাকর্মীরা কেন্দ্রের আশপাশে থেকে জনগণকে ভোট দেয়ার সুযোগ করে দেব। ভোটদের উদ্দেশ্যে বলব, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের ভোটাধিকার নিয়ে কেউ কোনো ছিনিমিনি করতে পারবে না। গুম খুন, হত্যা, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি বিরুদ্ধে জনগণ ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিজয় শুরু হবে। আমরা আশাবাদী, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। যে পরিবেশ বিদ্যমান এই পরিবেশে নির্বাচন করা যায় না। তারপরও বলব, আমরা নির্বাচনে আছি, ১২ নভেম্বর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে মাঠে থাকব।

এস এম জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগের হয়তো জনগণের ভোটাধিকার ছাড়া রাতের আঁধারে ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে কিন্তু জনগণের ভোটাধিকার ছাড়া বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা ও সুযোগ নেই। আমরা নির্বাচন কমিশনের আমাদের অভিযোগ দিলেও কমিশন তা পাত্তা দিচ্ছে না। যখন যাই তখন খুব ভালো ভালো কথা বলে। কথা বলা পর্যন্তই থাকে। কোনো সহযোগিতা করতেছে না। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি জন্য নির্বাচন কমিশন কোনো কাজ করছে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট