editor

প্রকাশিত: 10:01 AM, June 11, 2023

নির্বাচন গণতন্ত্রের অনিবার্য অংশ: সিইসি

নির্বাচন গণতন্ত্রের অনিবার্য অংশ: সিইসি

অনলাইন ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন গণতন্ত্রের অনিবার্য অংশ, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, এটি হচ্ছে রাষ্ট্রীয় সরকার। প্রতিটি সরকারই কিন্তু সরকার, যদি তারা জনগণের ভোটে নির্বাচন হন।

নয়তো প্রকৃতপক্ষে তারা সরকার হবেন না। এরমধ্যে ইথিক্যাল ও লিগ্যাল ইলিম্যান্ট আছে। শনিবার (১০ জুন)দুপুরে নগরের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ১৬ মাস হয় দায়িত্ব নিয়ে অনেকগুলো নির্বাচন করেছি। কোথাও মোটা দাগে উচ্ছৃঙ্খল কিছু ঘটেনি। বরং লেভেল প্লেয়িং ফিল্ড করতে চেষ্টা করছি।

সিইসি বলেন, দায়িত্বের ক্ষেত্রে পারস্পরিক অবস্থান দয়া করে অনুধাবন করবেন। সিলেটে যদি আচরণবিধি মেনে চলার একটা সংস্কৃতি গড়ে তোলেন, তাহলে নির্বাচন আরও ভালো হওয়ার সম্ভাবনা উজ্জ্বলতর হবে। আর স্থানীয়ভাবে বড় ধরনের অভিযোগ থাকলে সরাসরি রিটার্নিং অফিসারের কাছে যেতে প্রার্থীদের তাগিদ দিয়েছেন তিনি। কেউ যদি বড় আকারে আচরণবিধি ভঙ্গ করেন,এমন আমাদের কাছে অভিযোগ আসলে প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। তাই এমন কিছু করবেন না, যে কারণে প্রার্থিতা বাতিল হয়ে যায়।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের দিন ভোটাররা ভোট দিতে না আসলে সবকিছু ভণ্ডুল হয়ে যাবে। তাই ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করতে প্রার্থীদের তাগিদ দেন। আর সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন একা নির্বাচন অনুষ্ঠান করে না। এখানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীও থাকে। তবে আমি আমাদের প্রতিশ্রুতি দিচ্ছি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নিশ্চতয়তা আপনারাও দিতে হবে। আজকে এখানে সরাসরি এসেছি সাক্ষী হতে, আপনারা আমাকে এবং আমি আপনাদের কি প্রতিশ্রুতি দিচ্ছি।

তিনি প্রার্থীদের সংযম ধারণ করে অহিংস পদ্ধতিতে প্রচারণা চালাতে অনুরোধ করে বলেন, প্রচার প্রচারণার ক্ষেত্রে সহিংসতা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। কোনো ধরনের সহিংসতা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সিসিক নির্বাচনে যেন পেশিশক্তির ব্যবহার না হয়, সেজন্য জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এছাড়া একটি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন। আর ভোটের দিন এক অর্থে ভোটারের চেয়ে আইনশৃঙ্খলাবাহিনী বেশি থাকবে।

সিইসি বলেন, আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকায় বসে সিলেট সিটি করপোরেশনের ভোটের দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। কোন ভোটার যদি সঠিক ভাবে ভোট দিতে না পারেন, তাহলে আপনারা চিৎকার করে দিবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নিব।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম নিয়ে অনেকেই অনেক কথাই বলেন। এটার কিন্তু পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। এর ভেতরে জিন-ভূত-প্রেত থাকে বলেও অনেকে বলেছেন। কিন্তু আমরা উজা-ঝাঁড়ফোক করেও কিছুই পাইনি।

সিইসি বলেন, আমরা দুইটা পদ্ধতিতে বিশ্বাস করি। শরিয়ত ও মারিফত। শরিয়তের পদ্ধতিতে ভোট কোথাও যায় না। কিন্তু এখন মারিফতের পদ্ধতিতে এখানে ভোট দিলে ওখানে চলে যায় নিশ্চয়তা আমি বলতে পারবো না। কারণ আমি মারিফত বুঝি কম। কাজেই শরিয়তের পদ্ধতিতে কোনোভাবেই একজনের ভোট অন্যজন দিতে পারে না। যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমি নিজেই এর দায়ভার নিবো। তাই আপনারা সময় মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কোনো বিলম্ব করবেন না।

এক প্রার্থীর ভুয়া ভোটার সম্পর্কে অভিযোগের বিষয়ে তিনি বলেন, চূড়ান্ত ভোটার লিস্টে পরিবর্তন সাধন করতে হলে, আদালতে যেতে হবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগে যখন খসড়া হয়, তখন কেন অভিযোগ করলেন না, প্রার্থীর কাছে পাল্টা জানতে চান সিইসি।

পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা এত নিষ্ঠুর হতে পারবো না। এটা নিয়ে আইন আছে। পুলিশ চাইলে পলিথিনে মোড়ানো ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলতে পারে। আর এটা একটা বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে সচেতন হতে হবে। কেননা পলিথিন ব্যবহারে বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জিনিসটা করা যাবে না।

প্রচারণায় ব্যাপারে কাজী হাবিবুল আউয়াল বলেন, ভবিষ্যতে প্রচারণার ধরন পাল্টে যেতে পারে। এটা সময়ের প্রয়োজনে হয়ে যাবে। তথ্যপ্রযুক্তি এতে যোগ হবে। প্রার্থীরা ফেসবুকে প্রচারণা চালাবে। এটা আমাদের ভেবে দেখতে হবে আগামীতে কিভাবে প্রচারণার ধরন আনা যায়।

সিলেট নগরের ৭ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের সশস্ত্র মহড়ার বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তার বিষয়ে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সাল কাদের, সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানসহ অন্যান্য মেয়র প্রার্থী, কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল প্রার্থীরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য রাখেন। সভার শুরু থেকে ৪২টি ওয়ার্ডের প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, অনুযোগ ও পরামর্শের জবাব দেন সিইসি ও নির্বাচন কমিশন সচিব। সভায় নির্বাচন কাজে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

ঘোষিত তফসিল অনুযায়ী সিলেট সিটি করপোরেশনে আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির