editor
প্রকাশিত: 11:35 AM, May 21, 2026
সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স এসোসিয়েটস’ নামক একটি তথাকথিত কনসালটেন্সি ফার্মের বিরুদ্ধে। জমকালো অফিস আর চটকদার বিজ্ঞাপনের আড়ালে প্রতিষ্ঠানটি শত শত মানুষের কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
এই চক্রের মূল হোতা জাবের আহমদ, যিনি ‘যুবশক্তি’ সিলেট জেলার সাবেক সভাপতি বলে জানা গেছে। রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাবকে ‘শেল্টার’ বা ঢাল হিসেবে ব্যবহার করে তিনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।
অনুসন্ধানে জানা যায়, সিলেট অঞ্চলের মানুষের প্রবাসে যাওয়ার প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের জাল ও ভুয়া ভিসা প্রসেসিংয়ের নামে কোটি টাকার ফাঁদ পাতে এই চক্র।
প্রথম দিকে ফাইল প্রসেসিং ও অগ্রিম বুকিংয়ের নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হতো। পরবর্তীতে ভুয়া ডকুমেন্ট বা ফাইল জমা দিয়ে মাসের পর মাস গ্রাহকদের ঘোরানো হতো। শেষ পর্যন্ত কোনো ভিসা না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হতো। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে উল্টো রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি-ধামকি দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।
নিঃস্ব হওয়া একাধিক ভুক্তভোগী ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান, জমিজমা বিক্রি এবং চড়া সুদে ধার-দেনা করে তারা এই এজেন্সির হাতে লাখ লাখ টাকা তুলে দিয়েছিলেন। এখন ভিসা তো দূরের কথা, মূল টাকা ফেরত চাইলে জাবের ও তার সহযোগীরা উল্টো বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। ‘এদের খুঁটির জোর কোথায়?’—এমন প্রশ্ন এখন প্রতারিত সাধারণ মানুষের মুখে মুখে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এই চক্রের কার্যক্রম এবং অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
1 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের