editor
প্রকাশিত: 12:58 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক:
পূর্ব শক্রতার জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাহার উদ্দিন (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।গুলিবিদ্ধ বাহারের দাবি, স্থানীয় সন্ত্রাসী হৃদয় ও ফয়সাল তাদের সহযোগীদের নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।শনিবার সন্ধ্যায় শরীফপুর ৫নং ওয়ার্ডের বাবুনগর গ্রামে গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বাহার ওই গ্রামের সরু মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।জানা গেছে, বাবুনগর গ্রামের রহমত উল্যার ছেলে শহীদ ও মিন্টুর ছেলে নাঈম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।তাদের সঙ্গে একই গ্রামের যুবলীগকর্মী হৃদয় ও ফয়সালের দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।বাহার জানান, সন্ধ্যায় পশ্চিম বাবুনগর এলাকায় হৃদয় ও ফয়সালের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি কর্মী শহীদ ও নাঈমের ওপর হামলা চালায়।বিষয়টি টের পেয়ে বাহার এসে ফয়সাল ও হৃদয়কে বাধা দেয়ার চেষ্টা করে বিরোধের বিষয়টি সমাধা হবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।এ সময় তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও তার পেছন থেকে ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। গুলিটি পায়ের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,