editor
প্রকাশিত: 1:37 PM, April 6, 2021
অনলাইন ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন ওরফে ফয়েজ মারজান। এ ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছেসুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মামুনুল হকের পক্ষে দেওয়া পোস্টটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছিলাম। পরে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়েজকে বহিষ্কারের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ফয়েজকে বহিষ্কার করা হয়েছেজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীসহ ঘেরাওয়ের পর ফয়েজ মারজান তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট দেন। পোস্টে তিনি মামুনুল হকের পক্ষে নানা কথা বলেন। স্থানীয় ছাত্রলীগের নেতারা তখন বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে জানান।তবে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ছাত্রলীগ নেতা তার পোস্টে আসলে কী কী লিখেছিলেন তা জানা যায়নি। তার ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ফয়েজ মারজান সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়াবাজার এলাকার বাসিন্দা। তিনি জাউয়াবাজার ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন। ফেসবুকে মামুনুল হককে নিয়ে দেওয়া পোস্টগুলো তিনিই দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে বহিষ্কারের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
অনলাইন ডেস্ক(রিপা-৬)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,