editor
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
অনলাইন ডেস্ক::রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির কাতল ও বোয়াল মাছ। মাছ দুটি ৭২ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয় বলে জানা গেছে।আজ ভোরে দৌলতদিয়া ১নং ফেরিঘাটের উজানে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেললে দৌলতদিয়া ছাত্তার মেম্বারপাড়ার জেলে জামাল হালদারের জালে ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল ও ধাওয়াপাড়া ঘাটের জেলে শুকুর হালদারের জালে ২১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে।জানা যায়, সকাল ৭টার দিকে জেলেরা মাছ দুটি বিক্রি করতে দৌলতদিয়া বাইপাস সড়কের মৎস্য আড়তে আনলে এ সময় উৎসুক জনতা মাছ দুটি দেখতে ভিড় জমান। পরে মাছ দুটি নিলামে উঠলে ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকা দিয়ে ক্রয় করে তাৎক্ষণিক ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ২০০ টাকা দরে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। ২১ কেজি ২০০ গ্রাম ওজনের কাতল মাছটি আরেক মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬২০ টাকায় ক্রয় করে বেশি লাভের আশায় বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠাপানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।
S/H-(mou-06)
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪
3 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
1 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
8 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
4 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা