editor
প্রকাশিত: 2:00 PM, October 22, 2020
অত্যন্ত মিডিয়া বান্ধব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেটের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর আখালিয়াস্থ নেহারিপাড়ায় নিহত রায়হানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি সিলেটের মিডিয়াকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পুলিশকে এবং সরকারকে সাহায্য করছেন।অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশ অনেক ভাল কাজ করছে তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করছে। তবে আমাদের দেশে সবাই ফেরেশতা নন, আপনি আমি কেউ নই। আমাদের দেশে ভালো মন্দে মিলানো আছে।পুলিশেও ভালো মন্দে আছে । তবে পুলিশের মধ্যে কিছু কুলাঙ্গার তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আপনারা কোন অসংগতি পেলে তা মিডিয়ায় তোলে ধরুন। এজন্য স্বাধীন সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রায়হান হত্যাকান্ডের ঘটনাকে দুষ্ট পুলিশ সদস্যরা প্রথমে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলো। ক্ন্তিু শেষ পর্যন্ত তারা তা করতে পারেনি সিলেটের দায়িত্বশীল গণমাধ্যম এবং সাংবাদিকদের কারনে। তিনি বলেন রায়হান হত্যার বিচার অবশ্যই হবে। সকল অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ