editor

প্রকাশিত: 7:29 PM, January 1, 2022

পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবীতে নিসচা’র মানববন্ধন

পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবীতে নিসচা’র মানববন্ধন

পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবীতে নিসচা'র মানববন্ধন

পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে শনিবার (১লা জানুয়ারি) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু। এ সময় তিনি বলেন,স্বাধীনতার ৫০ বছরে নিরাপদ সড়কের দাবির পাশাপাশি পরিবহন চালক ও হেলপারদের সন্তানদের স্কুলে লেখাপড়ার খরচ বিনামূল্যে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্ধেক ফিতে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরিবহন চালক, হেলপাররা আমাদের ভাই। সড়ক দুর্ঘটনা কমাতে হলে তাদের জীবনমানের উন্নতি করতে হবে। বিশেষ করে তাদের সন্তানেরা লেখাপড়া শিখে শিক্ষিত হলে এই শিক্ষার আলো তাদের উপরও পড়বে। তখন তারা অনেক কিছুৃ জানতে পারবে। মানবিক মূল্যবোধ তৈরি হবে। প্রসঙ্গত বলতে হয় করোনাকালে চালকদের পাশে দাঁড়ায়নি পরিবহন মালিকরা। কিন্তু নিসচার প্রত্যেক শাখার কর্মীরা করোনার মধ্যে গণপরিবহন বন্ধের সময় নিজেরা ঈদ করার আগে সাধ্যমতো পরিবহন চালকদের পাশে দাঁড়িয়েছে।

নিসচা মনে করি এবং বিশ্বাস করি পরিবহন শ্রমিকদের জীবনমান যদি আমরা উন্নত করতে পারি তাহলে তাদের মধ্যে বিবেক কাজ করবে, বোধদয় হবে। তাদের মাঝে যে বেপরোয়া মনোভাব রয়েছে তা আর থাকবেনা। অথচ এই পরিবহন শ্রমিকদের নিয়ে ভাববার যেন কেউ নেই। বরং নেতৃত্বের ঢাল বানাতে ব্যস্ত অনেকে। গত ৫০বছর ধরে পরিবহন শ্রমিকরা সেই আগের মতোই আছেন। তাঁদের পেশাগত ও জীবনমানে কোন উন্নতি নেই। তাদের জন্য কোন হাসপাতাল তৈরী করা হয়নি। তাদের বাসস্থানের পদক্ষেপ নেয়া হয়নি। নিসচা মনে করে, এই দেশটি সকলের জন্য। শুধু একটি শ্রেণী ভোগ করবে তা হতে পারেনা। আমি আশা করি আমাদের এই দাবির সাথে সকলে একাত্মতা ঘোষণা করবেন।

এ সময় বক্তব্য রাখেন, সিলেট মহানগর সংবাদপত্র হর্কাস সমিতির সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, নিসচার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, অনলাইন প্রেস ক্লাব সদস্য আবু জাবের, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক ডাঃ লোকমান হাকিম, দপ্তর সম্পাদক আ: কাইয়ুম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক কাওছার আহমদ,কার্যকরী সদস্য মনসুর আহমদ, মোঃ শামীম আহমদ, সুকেশ সরকার ,শিবু সরকার , হোসেন আহমদ প্রমুখ ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির