editor
প্রকাশিত: 3:30 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসারা ওয়াগনার। এতে ভাগ্য খুলেছে গত এক বছর ধরে দলে ঠাঁই না পাওয়ার ম্যাট হেনরির। দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন হেনরি। প্রথম টেস্টে ডান পায়ের আঙুলে চোট পান বাঁ-হাতি পেসার ওয়াগনার। সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহ লাগবে ওয়াগনারের – এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।হেনরিকে দলে নেয়ার বিষয়ে ব্ল্যাক ক্যাপদের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘ম্যাট বল হাতে ভালো ফর্মে আছে। সম্প্রতি সে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫৩ রানে ছয় উইকেট নিয়েছে।’ গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন হেনরি। দ্বিতীয় টেস্টে নামলে এক বছর পর দেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন ২৯ বছর বয়সী এই পেসার।
নিউজিল্যান্ডের হয়ে ১২ টেস্ট খেলে ৩০টি উইকেট শিকার করেছেন হেনরি।
আগামী ৩ জানুয়ারি ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে কিউইরা।
ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়াগনারের বদলি হেনরি ছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি তাতে।
নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক),টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) ও উইল ইয়ং।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,