editor
প্রকাশিত: 2:43 PM, December 14, 2020
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় মহিষের তাণ্ডবে মো. ইসমাইল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।রোববার সন্ধ্যায় উপজেলার পৌরসভার ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইল উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের ইউসুফ তালুকদারবাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।আহতরা হলেন- উপজেলার মধ্যম শাকপুরা আনিস তালুকদারপাড়ার মৃত আবদুল হাকিমের স্ত্রী গুলছড়া বেগম (৮৫), পশ্চিম গোমদণ্ডী এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খুশি বেগম (৪৫), একই এলাকার মৃত মনজুর আহমদের ছেলে নুরুল আবছার (৪০) ও পূর্ব গোমদণ্ডী এলাকার আহমদ কবিরের ছেলে মো. রহিম (২২)।স্থানীয়রা জানান, পৌরসভার বহদ্দারপাড়া এলাকায় একটি মহিষ হঠাৎ সাধারণ মানুষের ওপর আক্রমণ করে। এ সময় ওই মহিষের গুতায় পাঁচজন আহত হন। তাদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মো. ইসমাইলকে মৃত ঘোষণা করেন।এদিকে স্থানীয় জনতা ও পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে মহিষটিকে নিয়ন্ত্রণে আনে।বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, সন্ধ্যায় মহিষের আক্রমণে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,