editor

প্রকাশিত: 11:12 AM, September 29, 2020

পানিতে মগজ-খেকো জীবাণু, নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলেই মৃত্যু

পানিতে মগজ-খেকো জীবাণু, নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলেই মৃত্যু

6

 

1

পানিতে মগজ-খেকো জীবাণুর উপস্থিতি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের লেক জ্যাকসন সহ আটটি শহরে সাপ্লাইয়ের পানি ব্যবহার নিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় শহরটির পানি সরবরাহ ব্যবস্থাপনায় ‘নেগ্লেরিয়া ফাওলারি’ নামের এক প্রকার এককোষী প্রাণীর উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানা যায়। অ্যামিবাটি মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে সক্ষম এবং বেশিরভাগ সময়ই যা প্রাণঘাতী হয়ে ওঠে।

মগজ-খেকো এই জীবাণুর সংক্রমণ যুক্তরাষ্ট্রে বেশ বিরল। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে মোট ৩৪ জনের মস্তিষ্কে এ ধরনের সংক্রমণের কথা জানা গেছে। লেক জ্যাকসনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা তাদের পানি সরবরাহ ব্যবস্থাপনা জীবাণুমুক্ত করছেন, তবে পুরোটা করতে কতদিন সময় লাগবে তা বলতে পারছেন না তারা।

গত শুক্রবার রাতে প্রথমে টেক্সাসের ৮টি এলাকার বাসিন্দাদেরকে টয়লেটে ফ্লাশ করা ছাড়া অন্য সব কাজে কলের পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়।

শনিবার ২৭ হাজার বাসিন্দার শহর লেক জ্যাকসন ছাড়া বাকি সব এলাকা থেকে ঐ সতর্কতা তুলে নেওয়া হয়। শহরটির কর্তৃপক্ষ পরে বাসিন্দাদের কলের পানি ব্যবহার শুরু করতে বললেও খাওয়ার ক্ষেত্রে পানি ফুটিয়ে নিতে বলা হয়। গোসল করার সময় যেন কলের পানি কোনোভাবেই নাকের ভেতর প্রবেশ না করে, সে বিষয়েও সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়। শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল তারাই এ জীবাণুর সংক্রমণের ক্ষেত্রে ‘সুনির্দিষ্টভাবে বেশি ঝুঁকিতে আছে’ বলেও সতর্ক করেছে শহর কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলছেন, তারা পানি সরবরাহ ব্যবস্থাপনা জীবাণুমুক্ত করছেন ; এরপর ঐ পানি ব্যবহারের উপযুক্ত কিনা তা নিশ্চিত হতে ফের পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

মগজ-খেকো জীবাণুর সংস্পর্শে এসে ছয় বছর বয়সী এক শিশু চলতি মাসের শুরুতে মারা যাওয়ার পর লেক জ্যাকসনের পানি সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে তদন্ত শুরু হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন শহরটির ব্যবস্থাপক মোডেস্টো মুন্ডো।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এককোষী ‘নেগ্লেরিয়া ফাওলারি’ মিঠা পানিতে প্রাকৃতিকভাবেই হয়। বিশ্বের সর্বত্রই এ অ্যামিবার দেখা মেলে। এটি সাধারণত নাকে প্রবেশ করা পানির মাধ্যমে মানুষের দেহে ঢুকে, পরে মস্তিষ্কে চলে যায়। অতঃপর নিউরন সেলগুলোকেই খাবার হিসেবে গ্রহণ করে।

8

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, এ মগজ-খেকো অ্যামিবার পাল্লায় পড়া মানুষজন বেশিরভাগ ক্ষেত্রেই ‘মিঠা পানির উষ্ণ অঞ্চলে’ সাঁতার কাটতে গিয়েছিলেন।

মগজ-খেকো এ অ্যামিবা যে পানিতে আছে, সেটি গিলে ফেললে কোনো সমস্যা হবে না এবং এটি একজনের কাছ থেকে আরেকজনের শরীরে যেতে পারে না বলেও আশ্বস্ত করেছে সিডিসি।  

‘নেগ্লেরিয়া ফাওলারি’ কারণে আক্রান্ত ব্যক্তির জ্বর, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ও ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহের মধ্যেই মারা যান।

8

চলতি বছরের শুরুর দিকে ফ্লোরিডাতেও এ মগজ খেকো জীবাণুর সংস্পর্শে আসা এক ব্যক্তির সন্ধান মিলেছিলো। স্বাস্থ্য কর্মকর্তারা সেসময় বাসিন্দাদের কল বা অন্যান্য উৎস থেকে আসা পানি নাকের কাছ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছিলেন।

 

সূত্র : বিবিসি

1

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

6 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

1 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
7