editor
প্রকাশিত: 6:19 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। বার্সেলোনা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। শনিবার আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে ইনজুরিতে আক্রান্ত হয়ে ৬২ মিনিটে মাঠ ত্যাগ করেন পিকে। অ্যালেঞ্জল কোরেয়ার সাথে সংঘর্ষে তিনি ডান হাঁটুতে আঘাত পান। স্ক্যান রিপোর্টে অনুযায়ী তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে পিকে ছাড়া দলের রাইট-ব্যাক সার্জি রবার্তোর ইনজুরির বিষয়টিও নিশ্চিত করেছে বার্সেলোনা। থাইয়ের ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রবার্তো। পিকের ফিরে আসা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনোকিছু জানানো হয়নি। কিন্তু স্প্যানিশ গণমাধ্যম দাবি জানিয়েছে, এই ধরনের ইনজুরিতে সাধারণত দুই থেকে ছয়মাস বিশ্রামে থাকতে হতে পারে। পিকের অনুপস্থিতিতে বার্সেলোনার হাতে একমাত্র সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে টিকে থাকলেন ক্লেমেন্ট ল্যাঙ্গেলট।
স্যামুয়েল উমতিতি ও রোনাল্ড আরাজো ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। সাম্প্রতিক সময়ে রক্ষণভাগে খুব কমই মূল একাদশ থেকে বাদ পড়েছেন ফ্রেংকি ডি জং। আতলেটিকোর কাছে পরাজিত হয়ে মৌসুমে তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে রোনাল্ড কোম্যানের দল। বর্তমানে লা লিগায় তাদের অবস্থান দশম। যদিও চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে ৯ পয়েন্টসহ জি-গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালান জায়ান্টরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,