editor

প্রকাশিত: 10:39 AM, October 17, 2020

পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ, সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ

পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ, সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ

5

অনলাইন ডেস্ক: পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেছেন, ধর্ষকদের গ্রেপ্তার করা হচ্ছে। ধর্ষণ প্রতিরোধে পুলিশ তৎপর আছে। তবে তা ঠেকাতে সামাজিক সচেতনতা দরকার।

3

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশে সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্যসংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় বাসিন্দাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে সমাবেশ। এতে পুলিশ সদস্যরা তাঁদের পোশাক পরে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দেখা যায়, বিভিন্ন ব্যানার–ফেস্টুন নিয়ে নারী-পুরুষ অংশ নেন। ‘নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারীবান্ধব দেশ গড়ি’, ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ প্রভৃতি লেখা ব্যানার-ফেস্টুন দেখা যায় তাঁদের হাতে। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার ৫০ থানা এলাকায় অন্তত ৩০০ স্থানে সমাবেশ হয়েছে। রাজু ভাস্কর্যের সামনে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, ছাত্রলীগ কর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন।

1

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, ‘নির্যাতিত মা-বোনদের পাশে আমরা আছি। ইতিমধ্যে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। একটি মামলায় এরই মধ্যে ৫ জনের ফাঁসিও হয়েছে। এতে আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে। শিক্ষক হিসেবে আমরা বিবৃতি, বক্তব্যের মাধ্যমে জনমত সৃষ্টিতে কাজ করব।’

6

সমাবেশে অংশ নিয়ে গৃহিণী লাবণী আক্তার বলেন, পুলিশের সহযোগিতা অনেক জায়গায় পাওয়া যায় আবার অনেক জায়গায় যায় না। ধর্ষকদের বিরুদ্ধে পুলিশের সহযোগিতা প্রয়োজন। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় ধর্ষকেরা ভয় পাবে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
5