editor
প্রকাশিত: 11:54 AM, September 26, 2020
সবকিছু ঠিক থাকলে রাত পোহালেই আগামীকাল রবিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে সফরটি এখনও ঝুলে আছে। লঙ্কান সরকারের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জায়গায় বিসিবি চায় ৭ দিনের কোয়ারেন্টিন এবং অনুশীলনের সুযোগ। এই বিষয়গুলো নিয়েই ঝামেলা লেগেছে দুই বোর্ডের। যে কারণে টাইগারদের অনুশীলনও ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরেই বিসিবি শ্রীলঙ্কার নতুন স্বাস্থ্য নির্দেশিকার অপেক্ষায় আছে। কিন্তু লঙ্কান বোর্ড এখনো সেটি দিতে পারেনি। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শ্রীলঙ্কা যাওয়ার নতুন সম্ভাব্য তারিখ জানিয়ে বলেন, ‘যদি সবকিছু ইতিবাচকভাবে হয়, তাহলে হয়তো বা আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল যা এখনো নিশ্চিত না। তাই ওদের হাতেও সময় আছে।’
গত ৭ দিন জৈব সুরক্ষিত পরিবেশে অনুশীলন করে যাচ্ছিল শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া ক্রিকেটাররা। সফর পিছিয়ে গেলেও ক্রিকেটাররা জৈবসুরক্ষা বলয়েই থাকবে বলে জানালেন আকরাম খান, ‘প্র্যাকটিসে তিন দিনে বিরতি দিয়েছি। এর মধ্যে ফল চলে এলে তো হলোই। ক্রিকেটাররা টানা কিছুদিন প্র্যাকটিস করল, এমনিতেও বিরতি দরকার ছিল। আর সফর না হলে তো সভাপতি বলেছেন, একটা ঘরোয়া টুর্নামেন্ট হবে। কাজেই আমাদের প্ল্যান এ, বি, সি, সব করাই আছে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,