editor
প্রকাশিত: 5:56 PM, August 27, 2024
‘কীয়ের লাইগা আইসত তুই বাবাগো! কীয়ের লাইগা আইলি!’ পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানার সামনে এভাবেই বিলাপ করে বসে বসে কাঁদছিলেন কুলসুম বেগম। ছেলের খোঁজে সারারাত কারখানার সামনেই ছিলেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে কারখানাটির সামনে ও ভেতরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ছোটাছুটি করতে দেখা যায়৷ অনেকের হাতে নিখোঁজ ব্যক্তিদের ছবি ও জাতীয় পরিচয়পত্রও ছিল৷ দিনভর নিখোঁজ সদস্যদের খবর না পেয়ে রাতেও সেখানে অপেক্ষা করেছেন তারা৷
কান্না ভরা চোখে কুলসুম বেগম বলেন, ‘হারা রাইতওই এনো রইসি। মাইনষে কয় মেডিকেলে দেখতে। এমন কোনো মেডিকেল বাদ নাই। সব মেডিকেল বিছারছি, ঢাকাও বাদ দেই নাই। সমস্ত জায়গায় আমি বিছারছি। কেউ কয় না আমার পোলা কই। আমি মইরা যামুগা।’
ছেলে হারানোর শোকে মাটিতে গড়াগড়ি করেছেন তিনি। বারবার সবাইকে মোবাইলে তার ছেলে ছবি দেখাচ্ছিলেন। নিজেও বারবার ছেলের ছবির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন।
আগুনের ভয়াবহতা ও স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে কেঁপে উঠছে রূপগঞ্জ। সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে গাজী টায়ার কারখানার প্রধান গেইটে ভিড় জমাতে থাকেন নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনরা।
প্রসঙ্গত, রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় গাজী টায়ার কারখানার ছয়তলা ভবনে আগুন লাগে। ২১ ঘণ্টা পর সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে কাজ করেছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ