editor
প্রকাশিত: 8:40 PM, December 7, 2024
সিলেটের দক্ষিণ সুরমা থানার প্রগতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রগতি মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তাওহীদ আহমদ সেজান।
সে দৈনিক ‘সিলেটের ডাক’র স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ ও গৃহিণী সেলিনা আক্তার এর প্রথম পুত্র। তাওহীদ আহমদ সেজান তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পিতামাতা, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাইভেট শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রগতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষায় সিলেটের বিভিন্ন স্কুলের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিকেলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৩নং তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে