editor
প্রকাশিত: 2:19 AM, April 30, 2022
১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল ওদুদ খালেদ স্মৃতি ফাউন্ডেশন ও কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) রাতে নগরীর কাজীটুলা এলাকায় ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সাবেক কাউন্সিলর আব্দুল ওদুদ খালেদ কাউন্সিলর থাকাকালীন অবস্থায় এলাকার উন্নয়নে যথেষ্ঠ অবদান রেখেছেন। সব সময় তিনি ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করেছেন। আমরা মরহুম সাবেক কাউন্সিলর আব্দুল ওদুদ খালেদ এর মাগফিরাত কামনা করছি।
ঈদ উপহার বিতরণকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, কাউন্সিলর রাশেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ, কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাবলু, এলাকার বিশিষ্ট মুরব্বী কামরান উদ্দিন কামাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ জাহেদ, ছাত্রলীগ নেতা মো. মনসাজ নাসিফ। এলাকার যুব সমাজে মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম ইবশান, মো. জাকারিয়া হোসেন, শহীদুল হক সোহেল, মনোয়ার বখত সাকির প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট