editor

প্রকাশিত: 7:30 PM, June 10, 2022

প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’র পুন:নির্মিত পাঠগার কক্ষের উদ্বোধন

প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’র পুন:নির্মিত পাঠগার কক্ষের উদ্বোধন

দুটি পাতা একটি কুঁড়ির শহরখ্যাত সিলেটের প্রথম মুসলমানের স্মৃতি বিজড়িত এবং সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের আওতাভূক্ত কুশিঘাট, বুরহানাবাদ এলাকার গৌরব ও ঐতিহ্যের অংশ এবং শিক্ষা সেবা ও সংস্কৃতির মহানব্রত নিয়ে সৃষ্ট প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’র পুন:নির্মিত পাঠগার কক্ষের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগার কক্ষ পুন:নির্মাণ কাজে একক অর্থায়নে করেন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিন বাদশা।
সংস্থার বর্তমান কাযনির্বাহী পরিষদের সভাপতি দিলোয়ার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল এর পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাত সভাপতি হাজী বাবুল আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. শাহাব উদ্দীন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আব্দুল আহাদ, সাবেক সভাপতি ও ১ম পাঠাগার কক্ষের ভিত্তি স্থাপনকারী, হাজী আব্দুল মালিক মনু, সভাপতি, কুশিঘাট বুরহানাবাদ পঞ্চায়েত কমিটি, মো. নুরুল ইসলাম, সভাপতি, কুশিঘাট বুরহানাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, নামব্রম রতন সিংহ, সভাপতি, নয়াবাজার মনিপুরীপাড়া জগন্নাথ জিওর আখড়া উন্নয়ন কমিটি, মো. আব্দুল বাছিত বুলবুল, প্রতিনিধি পুন:নির্মিত পাঠগার কক্ষের অর্থায়নকারী পরিবার ও সাবেক ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক।
এছাড়াও আরও বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা সাবেক সভাপতি হাদিউজ্জামান মটন, বর্তমান উপদেষ্টা প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ বুলবুল, বর্তমান উপদেষ্টা ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক পিয়ার উদ্দিন পিয়ার, বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বর্তমান উপদেষ্টা ও প্রচার সম্পাদক জাবেদ আহমদ। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগার সম্পাদক মো. শোয়েব আহমদ।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিগণসহ পুন:নির্মিত পাঠগার কক্ষের বাস্তবায়ন কমিটির সকল সদস্যগণকে কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়। সকলের বক্তব্য শেষে উপস্থিত সকলকে নিয়ে ফিতা কেটে, ফলক উন্মোচন এবং কেক কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শূরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন সংস্থার সাবেক ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা শিব্বির আহমদ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট