editor

প্রকাশিত: 7:58 PM, August 16, 2024

প্রথম টেস্টে পেসারদের সুযোগ দেখছেন শরিফুল

প্রথম টেস্টে পেসারদের সুযোগ দেখছেন শরিফুল

বাংলাদেশে-পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট থেকে। ইসলামাবাদে অনুশীলন করলেও, প্রথম টেস্টে তাদের খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। যার উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা নেই সফরকারী ক্রিকেটারদের। তবে টাইগার তারকা শরিফুল ইসলাম সেখানে পেসাররা সুবিধা পেতে পারে বলে মনে করছেন। একইসঙ্গে লাল বলে নিজেদের প্রস্তুতি ও সেখানকার অনুশীলন সুবিধা নিয়েও কথা বলেছেন এই টাইগার পেসার।

সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, ‘প্রথমত আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। তবে শুনেছি সেখানে পেসারদের জন্য কিছুটা ঘাস রয়েছে। আশা করছি ঘাস থাকবে ম্যাচের উইকেটে। এমনটা প্রত্যেক পেসারই চায় যে উইকেটে কিছু ঘাস থাকুক, যেন ভালো সিম মুভমেন্ট আদায় করে নেওয়া যায়। ফলে এরকমটা হলে পেসারদের জন্য ভালো ব্যাপারই হবে।’

দীর্ঘ বিরতির পর লাল বলের ক্রিকেট খেলা নিয়ে শরিফুলের ভাষ্য, ‘আসলে লাল বলের জন্য প্রস্তুতি নেওয়াটা বেশ কঠিন ব্যাপার, বিশেষ করে এতটা লম্বা সময়ের ব্যবধানে। তবে আমাদের মানিয়ে নিতে হবে। আরও কিছুদিন বাকি আছে। এর মধ্যে ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড ম্যানেজ করে ভালোভাবে প্রস্তুত হতে পারব বলে আশা করছি।’

দেশ থেকে আগেভাগে গিয়ে অনুশীলনের সুযোগ পাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ। পিসিবিকে ধন্যবাদ আমাদের এখানে অনুশীলনের অনেক ভালো সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আমরা এখানে সময়টা উপভোগ করছি। কিছুটা গরম এখানে (হাসি)। তবে আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও অনেক গরম থাকবে…(হাসি)। আমরা আসলে পাকিস্তানের মাটিতে খুব বেশি ম্যাচ খেলিনি। ফলে আমাদের এখানে মানিয়ে নিতে হবে, বিশেষ করে রাওয়ালপিন্ডির উইকেটে।’

২১ আগস্ট রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। তবে শঙ্কার খবর, সেই ম্যাচ চলাকালে চোখ রাঙাতে পারে তীব্র বৃষ্টি। ম্যাচের পাঁচদিনই প্রতিকূল আবহাওয়ার কবলে পড়তে পারে বলে পূর্বাভাসে জানা গেছে। পরবর্তীতে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে। তবে সেই ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে, কারণ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে সংস্কার কাজ চলছে করাচি স্টেডিয়ামের গ্যালারিতে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,