editor

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

প্রধানমন্ত্রীকে কটূক্তি: ওয়াহিদুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত

প্রধানমন্ত্রীকে কটূক্তি: ওয়াহিদুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত

6

ফেসবুকে প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রতি অশালীন ও আপত্তিজনক মন্তব্যের প্রেক্ষিতে বিচারের সম্মুখীন হওয়া ভূগোল বিভাগের অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে তাকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়।

5

এদিকে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে দেওয়া পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভূগোল বিভাগের অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে বরখাস্ত করার কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী ও তার পরিবার সদস্যদের নিয়ে ফেসবুকে অশালীন ও চরম আপত্তিজনক মন্তব্য করায় প্রথমে তাকে সাময়িক বরখাস্ত ও তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ সেপ্টেম্বরের সিন্ডিকেট বৈঠকে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয় বলে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান সম্প্রতি ফেসবুকে অশালীন ও আপত্তিজনক মন্তব্য করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকায় মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এর পরিপ্রেক্ষিতে ওয়াহিদুজ্জামান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু, আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। চাকুরিবিধি অনুযায়ী কারাগারে সোপর্দ হওয়ার দিন হতে সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে তিনি পলাতক থাকেন।

4

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে উক্ত শিক্ষকের এ ধরনের অশালীন ও চরম আপত্তিজনক মন্তব্যের জন্য এবং তার নিরুদ্দেশ থাকার বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অনুসরণ শেষে গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০৯তম সভায় শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরি হতে বরখাস্ত করা হয়।

এদিকে, মনোবিজ্ঞান বিভাগের দুই অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে চাকরি থেকে বরখাস্তের কথাও জানানো হয়। ওয়েবসাইটে প্রকাশিত অপর বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামসুদ্দীন ইলিয়াসকেও ২ সেপ্টেম্বরের সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী ‘দায়িত্ব পালনে অবহেলা’, ‘অসদাচরণ’ এবং ‘ নৈতিক স্খলন’ জনিত কারণে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

4

একই দিনে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানকেও ২ সেপ্টেম্বরের সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘দায়িত্ব পালনে অবহেলা’, ‘অসদাচরণ’, ‘পলায়ন’ এবং ‘প্রতারণা’র দায়ে দোষী সাব্যস্ত করে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাকরি থেকে বরখাস্ত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

1 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

4 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

8 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

2 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

8 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
3