editor
প্রকাশিত: 10:11 PM, April 7, 2024
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ও লামাকাজী পৃথকভাবে দুটি ইউনিয়ন পরিষদে প্রায় দুই হাজার দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
এসময় তিনি বলেন, ‘আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন সহযোগিতা পেয়ে যাবেন। শেখ হাসিনা কোনো ব্যক্তিকে না খাইয়ে রাখবেন না। ভিজিডি-ভিজিএফসহ দেশে হতদরিদ্র পরিবারদের যত সহযোগিতা প্রধানমন্ত্রী করছেন, অন্য কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিনও করেননি। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদের অনেক ভালোবাসেন।’
পৃথক দুটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান আরশ আলী গণির ও লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আরবিন্দু পাল, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরসল আহমদ, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট