editor
প্রকাশিত: 10:48 PM, May 5, 2022
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রবাসীরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দেশের যে কোন সংকটময় সময়ে প্রবাসী এগিয়ে আসছেন। করোনা মহামারি সময়ে প্রবাসী অনেক কষ্টে দিনযাপন করেও তারা দেশের মাটি ও মানুষের কথা ভুলে যাননি। নিজেরা না খেয়েও দেশের মানুষের সাহায্যে তারা সব সময় কাজ করে গেছেন।
তিনি বৃহস্পতিবার (৫ মে) সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দুবাই প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রশীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, কর আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমর বিজয় সী শেখর, মহানগর তাতীলীগের সভাপতি নোমান আহমদ,স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট আলা উদ্দীন,হাওর উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর সভাপতি আবজাল হোসেন, এম আবুল হোসেন শরীফ, মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর সভাপতি আমিনুর রহমান পাপ্পু, মানবাধিকার নেত্রী রুনা সুলতানা, এপিপি এডভোকেট মনির উদ্দিন, যুবলীগ নেতা সাদিক মিয়া, মাজহারুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নাচনী ট্রাভেলস এর সত্ত্বাধিকারী সাব্বির আহমদ, সিলেট মহানগর তাঁতীলীগ এর সাংস্কৃতিক সম্পাদক মামুন চৌধুরী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ৭নং ওয়ার্ড এর সভাপতি আবজল হোসেন, এমদাদুল হক জীবন, টিপু চৌধুরী, সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম, মনসুর আহমেদ, আকিকুর রহমান, শাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট