editor
প্রকাশিত: 5:24 PM, January 18, 2021
অনলাইন ডেস্ক
নোয়াখালীর বসুরহাট পৌরসভার বিজয়ী মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, এখন থেকে সব রাজনৈতিক দল এখানে তাদের দলীয় কর্মকাণ্ড করতে পারবেন। তবে কোনো অপরাজনীতি করলে তা মানা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াত, আবার বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে এলাকা ছাড়তে হয়। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।বলেন, কোম্পানীগঞ্জের সব নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে গণতান্ত্রিক উপায়ে সব হবে। আমরা অতীতে অনেক ভুল করেছি। আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করবেন। কোনো অপরাধী অপরাধ করে বাঁচতে পারে না। কোনো না কোনোভাবে তাকে শাস্তি ভোগ করতে হয়।আজ বেলা ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটারের সঙ্গে নির্বাচনী কুশল বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বিজয়ী মেয়র আব্দুল কাদের মির্জা এসব কথা বলেন।তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। আমি ভয় করি একমাত্র আল্লাহকে। আমি একরাম চৌধুরীর বিরুদ্ধে বলেছি। আমি জাতীয় রাজনীতি নিয়ে কথা বলিনি। সে চাকরি বাণিজ্য করে। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা তাকে খোদা মানে। প্রশাসনের এ তেল মারা বন্ধ করতে হবে। প্রশাসনের দুর্নীতির বিচারও করতে হবে।উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু।
S/H(Ripa-5)
1 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
4 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 4 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
6 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক