editor
প্রকাশিত: 9:17 PM, October 8, 2023
বাংলা লোকগানের প্রবাদ পুরুষ, সূর স্রষ্টা প্রয়াত শ্রী বিদিত লাল দাসের একাদশ প্রয়ান দিবস উপলক্ষে শ্রী বিদিত লাল দাসের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত বিদিত লাল দাস সংগীত নিকেতন এর উদ্যোগে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ অক্টোবর) রাত ৮টায় নগরীর শেখঘাস্থ নিজ বাড়িতে আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা দিপ্তি পাল বলেন, “সিলেটের আঞ্চলিক গানকে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে প্রচারে যেকজন শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে ভূমিকা রেখেছেন তাদের মাঝে বিদিত লাল দাস অন্যতম। আমরা যারা উনার ছাত্রছাত্রী উনার অভাব সবসময় অনুভব করবো।”
বিদিত লাল দাসের একমাত্র পুত্র তথা বিদিত লাল দাস সংগীত নিকেতনের পরিচালক বিশ্বদীপ লাল দাস বলেন, ” আমার বাবা মারা গেছেন ১০ বছর পেরিয়ে ১১ বছর হলো। একুশে পদক তথা রাষ্ট্রীয় সম্মানের জোর দাবী জানাচ্ছি। মরিলে কান্দিস না আমার দায়, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, কারে দেখাবো মনের দুঃখ গো, আমি কেমন করে পত্র লিখি রে, বিনোদিনী গো তর বৃন্দাবন কারে দিয়ে যাবি ইত্যাদি কালজয়ী গানের সুরস্রষ্টা সুরকার বিদিত লাল দাসকে মরনোত্তর একুশে পদকে ভুষিত করা হোক। একজন শিল্পী, সুরকার ও সংগীত গবেষক বিদিত লাল দাসকে সঠিক মূল্যায়ন করতে না পারাটা রাষ্ট্র তথা জাতির ব্যর্থতা। তিনি শুধুই আমার বাবা নন, তিনি রাষ্ট্রীয় সম্পদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামরুল হাসান টিটু, ফয়সাল আহমেদ, রাজীব চৌধুরী, মূকিদ মিয়া, পাপ্পু , মোঃ হেলাল উদ্দিন, দিলীপ মোহন, অরুন্ধতী অরিত্রিকা দাস, অনুরাধা দাস, নির্ঝরা দাস, মকসুদ আহমদ সহ সংগীত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পরিচালকসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। গানে গানে সবাই স্মরণ করেন উস্তাদ শ্রী বিদিত লাল দাসকে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট