editor
প্রকাশিত: 11:25 PM, January 26, 2025
ক্রীড়া ডেস্ক :: ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হেরে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬০ রানের জয় পেয়ে সিরিজে টিকে ছিল টাইগ্রেসরা। তবে শেষ ম্যাচে ৮ উইকেটের ব্যবধানে হেরে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে নিগার সুলতানার দলের। ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্বাগতিক ভারত ছাড়া চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। ২৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। সমান ম্যাচে সমান ২১ পয়েন্ট থাকলেও রানরেট ও এক জয়ের ব্যবধানে নিউজিল্যান্ড পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট নিশ্চিত করেছে। শীর্ষ পাঁচে থাকা দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা রয়েছে।
বাংলাদেশের সামনে বিশ্বকাপে খেলার আরও একটি সুযোগ রয়েছে। ছয় দলের সঙ্গে বাছাইপর্ব খেলতে হবে; যেখানে প্রতিদ্বন্দ্বী হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও
থাইল্যান্ড। এখান থেকে শীর্ষ দুদল পাবে মূল পর্বের টিকেট। বাছাই পর্বের ম্যাচগুলো ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আগস্ট-সেপ্টেম্বরে।
বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় বেশ হতাশ নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘সত্যি বলতে, আমি খুবই হতাশ। আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তবে একটা বড় সুযোগ ছিল সরাসরি খেলার। না পারায় আমি ভীষণ হতাশ। আপনি যদি পয়েন্ট তালিকায় তাকান, শ্রীলঙ্কার জায়গায় তো অন্তত আমরা থাকতে পারতাম। আজকে জিতলে আমরা ওদের ওপরে থেকেই কোয়ালিফাই করতে পারতাম।’
সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হতো বাংলাদেশের। তবে টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন মাত্র ১ রান করে ফেরেন।
দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তারের ৬২ রানের জুটি দলকে ভালো অবস্থানে নেয়। তবে ৬৮ রানে ফারজানা আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.৫ ওভারে ১১৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শারমিন সর্বোচ্চ ৩৭ রান করেন। সোবহানা মোস্তারি ২৫, ফারজানা ২২ ও অধিনায়ক নিগার সুলতানা করেন ১১ রান। দলের শেষ পাঁচ ব্যাটার মিলে মাত্র ১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহারাক ১২ রানে ৪ এবং জাইদা জেমস ১৫ রানে ২ উইকেট নেন।
জবাবে ব্যাটারদের ছোট ছোট ইনিংসে ভর করে ১৩৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথুজকে ২২ রানে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার এবং কিয়ানা জোসেফকে ৩৯ রানে ফেরান মারুফা আক্তার।
৭৩ রানে ২ উইকেট পতনের পর শিমেইন ক্যাম্পবেল ও ডেন্ড্রা ডটিনের ৩৯ বলে ৪৯ রানের জুটিতে সহজ জয় পায় স্বাগতিকরা। ক্যাম্পবেল অপরাজিত থাকেন ২৫ ও ডটিন ৩৩ রানে। নাহিদা ও মারুফা একটি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রামহারাক।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ জানুয়ারি, বাকি দুটি ম্যাচ হবে ৩০ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,