editor

প্রকাশিত: 9:58 PM, November 10, 2021

ফিফা র‍্যাংকিংয়ে ১৮৭তম স্থানে বাংলাদেশ

ফিফা র‍্যাংকিংয়ে ১৮৭তম স্থানে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ফিফা র‍্যাংকিংয়ে সিশেলসের অবস্থান ১৯৯তম স্থানে। বিপরীতে বাংলাদেশ আছে ১৮৭তম স্থানে।

কিন্তু মাঠের খেলায় পার্থক্যের দেখা মিললো সামান্যই। তবে প্রথমার্ধে গোল পেয়ে প্রতিপক্ষকে কিছুটা চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু বিরতির পর দুর্বল রক্ষণের মাশুল দিয়ে পয়েন্ট খোয়ালেন জামাল ভূঁইয়ারা।

প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে বুধবার কলম্বোর রেসকোর্স মাঠে ১-১ গোলে ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। খেলার ১৭তম মিনিটে ইব্রাহীমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৮৭তম মিনিটে রশিদ ড্যান ল্যাবরোসের গোলে মারিও লোমেসের দলকে হতাশায় ডোবায় সিশেলস।

খেলার শুরু থেকেই বেশকিছু আক্রমণ শানায় বাংলাদেশ। কিন্তু লক্ষ্যের দেখা পাচ্ছিল না ৪-২-৩-১ ফরমেশনে খেলা দলটি। অন্যদিকে ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণদের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না সিশেলসও। তবে ১৭তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বাদশার লং পাস এক সতীর্থের পা হয়ে পেয়ে যান ইব্রাহীম। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

এগিয়ে যাওয়ার পর আরও কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৩০তম মিনিটে সতীর্থের কাট ব্যাক নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন জামাল। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়কের শট আটকান গোলরক্ষক। ছয় মিনিট পর তপুর শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৪১তম মিনিটে ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রস বক্সে পেয়ে রাকিব হোসেন কাট ব্যাক করলে ফাঁকায় থাকা ইব্রাহীম দুর্বল শটে লক্ষ্যহীন শট নেন।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণ ধীরে ধীরে আলগা হতে থাকে। সেই সুযোগে আক্রমণে ওঠে আসে সিশেলস। ৬১তম মিনিটে বক্সে ফাঁকায় বল পেয়েও পোস্টের বাইরে মারেন দলটির বদলি মিডফিল্ডার রানডফ দি এলিজাবেথ। ৩ মিনিট পরেই সতীর্থের থ্রু পাসে শট নিলেও লক্ষ্যের বাইরে মারেন দলটির ফরোয়ার্ড ডিন স্টিফেন। ৮৭তম মিনিটে সতীর্থের ক্রসে ওয়ারেন এরিক বুক দিয়ে বল নামিয়ে দিলে ল্যাবরোস জোরালো শটে সমতা ফেরান। বাংলাদেশের জয়ের আশাও সেখানেই শেষ হয়ে যায়।

এর আগে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এ টুর্নামেন্টের উদ্বোধনি ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে মালদ্বীপ।

আগামী শনিবার মালদ্বীপের বিপক্ষে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,