editor
প্রকাশিত: 2:16 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক
ব্রাজিলের ফুটবল দলের ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লেওয়ানডস্কির মতো বিশ্ব তারকাদের প্রতিদ্বন্দ্বী তিনি।সময়ের সবচেয়ে দামি তারকা ফুটবলারও তিনি।বার্সেলোনা ও পরে পিএসজির হয়ে নেইমার রেকর্ড গড়ছেন নিয়মিতই। আর সেই নেইমারই নাকি ক্যারিয়ারের একপর্যায়ে ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন।এমন অবিশ্বাস্য কথা নেইমারের মুখ থেকে শোনা না গেলে যে কেউ গুজব বলে উড়িয়ে দিত।
কিন্তু সম্প্রতি গ্যাফার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজ সম্পর্কে এমন বিস্ময়কর তথ্য দিলেন নেইমার। অবাক করে দিলেন ফুটবলবিশ্বকে।
পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমি খেলায় সবসময় খুশি ছিলাম না। একসময় আমি নিজেকে জিজ্ঞেস করেছি– আমি কি ফুটবল চালিয়ে যাব’
নিজেকে করা প্রশ্নে জবাব নিজেই খুঁজে বের করেন নেইমার। বললেন, ‘একদিন আমি মনমরা হয়ে বাড়ি ফিরি। আমি মেজাজ হারিয়েছিলাম। এ সময় হৃদয়ে প্রশ্ন জাগে– আমার কি ফুটবল চালিয়ে যাওয়া উচিত? এর পর আমি আজ যেখানে পৌঁছেছি, যা কিছু করেছি সেসব নিয়ে ভাবনায় ডুবে যাই। এমন মুহূর্তে ফুটবলের প্রতি আমার আবেগ আমাকে শান্ত করে এবং আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।’
ফুটবলই তার দ্বিতীয় জীবন জানিয়ে নেইমার বলেন, আমি নিজেকে সাহসী মনে করি। এটিই আমার সবচেয়ে বড় গুণ। আমি এমন একজন যে কিনা চাপ খুব সহজে সামলে নিতে পারি এবং এ কারণেই আমি ব্রাজিল ও পিএসজির নম্বর ১০। ব্রাজিল ও পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। আমি জানি, যতবার খেলি আমাকে শত ভাগ দিতে হবে। কারণ সবাই আমার কাছে এটিই প্রত্যাশা করে।’
২৮ বছর বয়সী এ তারকা ফুটবলার আরও বলেন, এখন আমি বিশ্বসেরা ফুটবলারের তালিকায় প্রথম সারিতে। আমাকে ফুটবলের আইডল মানা হয়। ফুটবলের মাঠে আমি সম্মানিত। এসব অর্জনে আমি গর্বিত। আশা করি, ফুটবলে আমার এই জয়রথ চলতে থাকবে।কদিন আগে আরও একটি শিরোপার স্বাদ নেন নেইমার। বুধবার অলিম্পিক মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ ঘরে তুলে নেয় পিএসজি।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,