editor

প্রকাশিত: 3:06 PM, September 11, 2020

ফেনীতে মহাসড়কের পাশে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

ফেনীতে মহাসড়কের পাশে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ব্যস্ততম এলাকা মহিপালে বুদ বুদ করে বের হচ্ছে গ্যাস। দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই জ্বলে উঠছে আগুন।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। স্থানীয়রা বলছেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বার বার অবহিত করলেও তারা বিষয়টির সুরাহা করছেন না, কোনো রকমে বালি চাপা দিয়ে ধামাচাপা দিতে চাইছেন তারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মহিপাল এলাকার শাহীন হোটেলের সামনে গিয়ে দেখা যায় বহু মানুষের জটলা। জটলা ঠেলে গিয়ে দেখা গেলো মহাসড়কে জ্বলছে আগুন।

শাহীন হোটেলের ম্যানেজার আবদুল আলীম বাংলানিউজকে জানান, মহাসড়কের ওই অংশে অনেক আগে থেকেই এভাবে বুদ বুদ করে গ্যাস বের হয়ে আসছিল। গত কয়েকদিন এটি আরও বেড়ে যায়। বাখরাবাদ গ্যাসকে বিষয়টি জানানোর পর গত কিছুদিন আগে তারা যেখানে গ্যাস বের হচ্ছিলো সেখানে বালু ফেলে যায়। এরপরে ওই স্থানে পানি পড়লে আবার বুদ বুদ করে গ্যাস উঠতে থাকে।

তিনি জানান, এভাবে গ্যাস বের হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মহিপাল এলাকার পরিবহন- শ্রমিক নেতা মামুন চৌধুরী জানান, ফেনী মহিপাল ফ্লাইওভার তৈরি হওয়ার সময় থেকেই মহিপালের এ অংশে গ্যাস লাইনের লিকেজে এ সমস্যা দেখা দিয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বার বার অবহিত করার পরও তারা এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না।

ইকবাল হোসেন নামে এক চালক জানান, মহাসড়কে এভাবে বুদ বুদ করে গ্যাস বের হওয়া ও আগুন জ্বলা এটি নিরাপদ নয়, আমাদের কাছে ভয়ের কারণ এটি। আমরা সড়কে গাড়ি চালাই সিলিন্ডার গ্যাসে। মহসড়কে এভাবে গ্যাসের আগুন জ্বললে যেকেনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হতে পারে প্রাণহানিও।

এ বিষয়ে কথা হয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনীর ম্যানেজার মো. সাহাবউদ্দিনের সঙ্গে। তিনি জানান, আমরা বিষয়টি অবগত আছি এবং ওই স্থানটি আমরা পরিদর্শনও করেছি। এটা যেহেতু মহাসড়কের মধ্যে তাই সড়ক খুঁড়তে হলে সড়ক ও জনপদ বিভাগের অনুমিত ও সহযোগিতার বিষয় রয়েছে। এ ব্যাপারে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তাদের কাছ থেকে সাড়া পেলে আমরা ব্যবস্থা নিতে পারবো।

সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আমাদের বিষয়টি জানিয়েছেন। আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শনও করেছি। ট্রাফিক ব্যবস্থা ঠিক রেখে কীভাবে দ্রুত বিষয়টির সমাধান করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আশা করি দ্রুত সময়ে সমস্যার সমাধান হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির