editor

প্রকাশিত: 7:54 PM, August 21, 2024

ফেসবুকে প্রতারণার ফাঁদ এড়াবেন যেভাবে

ফেসবুকে প্রতারণার ফাঁদ এড়াবেন যেভাবে

সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ফেসবুক। ব্যবহারকারীদের অজান্তেই অসৎ উদ্দেশ্যে তথ্য চুরি করে হুবহু একই রকম অ্যাকাউন্ট তৈরি করেন অনেকে। একে বলা হয় ‘ফেসবুক আইডি ক্লোন’।

সাধারণত খ্যাতিমান শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের প্রোফাইল এভাবে ক্লোন করে অসামাজিক, অনৈতিক কাজ করে থাকে জালিয়াতকারীরা। সাম্প্রতিক সময়ে অভিনব এই জালিয়াতির হাত থেকে রক্ষা পাচ্ছেন না সাধারণ মানুষও।

সাইবার বিশেষজ্ঞদের দাবি, ফেসবুক ক্লোন হল প্রতারকদের কাছে জালিয়াতির এক নতুন উপায়। নতুন অ্যাকাউন্ট খুলেছেন এমন ব্যক্তিদের শিকার বানায় এরা। তার ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলা হয়। সেখান থেকে ব্যক্তির চেনা পরিচিতদের পাঠানো হয় ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ তা ‘অ্যাকসেপ্ট’ হলেই শুরু হয়ে যায় জালিয়াতি। অপরাধীরা অর্থ, ব্যক্তিগত তথ্য, ই-মেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে। এরপর পরিচিতদের সঙ্গে শুরু হয় জালিয়াতি।

এই ধরনের অপরাধ চক্রের ফাঁদ এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ, ভয় না পেয়ে প্রথমেই বিষয়টি পরিচিতদের জানাতে হবে। বন্ধু, আত্মীয়দের সতর্ক করে দিতে হবে যাতে তারা ওই ধরনের কোনও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ‘অ্যাকসেপ্ট’ না করে।

পুরো ঘটনার বর্ণনা দিয়ে নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারেন। সেই পোস্ট যাতে সকলের নজরে পড়ে তার জন্য মন্তব্য করার বক্সে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখে রাখতে পারেন। এছাড়া পরিচিতদের কাছে বলতে হবে যেন ক্লোন অ্যাকাউন্টটি দেখলেই রিপোর্ট করে।

যেভাবে ভুয়ো অ্যাকাউন্ট রিপোর্ট করতে পারবেন:

ফেসবুক ফ্রেন্ডলিস্টে গিয়ে সেই ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে ফেসবুক পেজে যান। সেখানে প্রোফাইলের এক পাশে নাম, ছবির উল্টো দিকে একটু নিচে রয়েছে ৩টি ‘ডট’ চিহ্ন। সেখানে ক্লিক করলেই আসবে ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন।

এরপর ফেসবুক জানতে চাইবে কেন ওই প্রোফাইল আপনি রিপোর্ট করতে চান। আসবে কারণের তালিকা। সঠিক কারণে ক্লিক করলেই ভুয়ো অ্যাকাউন্টের রিপোর্ট করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন