editor

প্রকাশিত: 9:33 PM, November 15, 2024

ফ্যাসিবাদী সরকারের জুলুম অত্যাচার থেকে বাদ যায় নি কোন সাধারণ মানুষ: এডভোকেট মোমিন

ফ্যাসিবাদী সরকারের জুলুম অত্যাচার থেকে বাদ যায় নি কোন সাধারণ মানুষ: এডভোকেট মোমিন

জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গেট টুগেদার -২০২৪ অনুষ্ঠিত হয়েছে । জৈন্তা ডিগ্রী কলেজের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান যুক্তরাজ্য যুবদলের কর্মী মো মিছবাউল আম্বিয়া নাঈমের পারিবারিক আয়োজনে জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক তবারক আলির বাসভবনে এই গেট টুগেদার অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ই নভেম্বর) বিকেল ৩:০০ ঘটিকায় ১৭ পরগনার বর্ষিয়ান মুরুব্বি তাহির আলি কালাইয়ের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাহেদ আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কয়েস আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বখত চৌধুরী সোয়েব, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু,মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক নাজির আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাসেল,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাইদ আহমেদ দিপক, মহানগর যুবদলের সহ সম্পাদক বাবুল আহমেদ রিদয়,জেলা যুবদলের সম্পাদক আব্দুল জলিল সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম সহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের জুলুম অত্যাচার থেকে বাদ যায় নি কোন সাধারণ মানুষ। তৎকালীন হাসিনা স্বৈরাচার কর্তৃক বিএনপির তৃণমূল পর্যায়ে নিপীড়ন ও মিথ্যা মামলায় জর্জরিত হতে হয়েছে সকল পর্যায়ের নেতৃবৃন্দদের। তেমনি বাদ পড়ে নি জৈন্তাপুর উপজেলা যুবদলের স্হানীয় নেতৃত্ব।
তিনি মামলা নির্যাতিত সকল যুবদলের কর্মীদের ধৈর্য্য ধারণ করতে বলেন, সেই সাথে আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফা সংস্কারের দাবী বাস্তবায়নে সকল পর্যায়ে নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক হারুণ সরকার, উপজেলা বিএনপি সদস্য মাসুক আহমেদ, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, দুলাল আহমেদ, সেলিম আহমেদ, উপজেলা বিএনপির সহ সম্পাদক সোহেল আহমেদ, যুবদলের সদস্য মুক্তাদির আল সেলিম,সদস্য নাসির উদ্দীন রাজ,আবুল হাসনাত, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইলিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহমত মারুফ, সোলেমান আহমদ, ইমরান আহমেদ, ছাত্রনেতা রফজল আহমদ সহ, মাহদী হাসান রিফাত, ইয়াসির আরাফাত সহ অন্যান্যরা।
পরে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের স্বীকারে নিহত শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির