editor
প্রকাশিত: 3:54 PM, November 3, 2020
অনলাইন ডেস্ক
ফ্রান্সে মহানবী (সা) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকে ঘিরে সারাবিশ্বে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ অনুরোধ করেন।
পররাষ্ট্র সচিব বলেন, বাক-স্বাধীনতার নামে আমরা যেমন ধর্মীয় অবমাননা সমর্থন করি না। আবার একইসঙ্গে এ ইস্যুতে কোনো ধরনের সংঘাতও সমর্থনযোগ্য নয়। তাই ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ করছি।
সৌদি আরবে নারী কর্মীদের মৃত্যু নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এই ধরনের মৃত্যু নিন্দনীয়। এটা আমরা কামনা করি না। তবে সৌদি আরবে অনেক সময় নারীদের বয়স কম বেশি দেখিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের এ নিয়ে সচেতন থাকা প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ সরকার ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যকে নিন্দা করবে না। তবে ম্যাক্রোঁ’র মন্তব্যের প্রতিবাদে ফরাসী বিরোধী সমাবেশগুলো সহ্য করবে সরকার।
এই কর্মকর্তা আরো জানান, বাংলাদেশে ফরাসি নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এ ছাড়া অলিঁয়াস ফ্রসেজ, এবং ফ্রেন্স ইন্টারন্যাশনাল স্কুলের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট