editor
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
নিজাম উদ্দিন টিপু
করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ রয়েছে। ফলে বেশির ভাগ সময় শিক্ষার্থীরা ফেসবুকে শেয়ারের মাধ্যমে বিভিন্ন ধরনের গেমস খেলে সময় কাটাচ্ছে। অন্য দিকে অনলাইনে স্কুল কলেজের ভিডিও ক্লাস করার প্রয়োজনে অভিভাবকরা কিনে দিচ্ছে টাচ ফোন। শিক্ষার্থীরা ক্লাসের চেয়ে সময় দিচ্ছে মোবাইল ফোনের ভিডিও গেমসে। সরেজমিনে গিয়ে জানা গেছে, অভিভাবকরা বলছেন, ভিডিও গেমসে আসক্ত ছেলেদের ভবিষ্যৎ কী হবে?।
নগরীর একাধিক সচেতন ব্যক্তি জানান, উঠতি বয়সী শিক্ষার্থী ও তরুণরা নেশার মতো মোবাইল গেমসের আসক্ত হয়ে পড়ছে। যে সময় তাদের ব্যস্ত থাকার কথা পড়ালেখা ও খেলার মাঠে ক্রীড়া চর্চার মধ্যে সেখানে তারা মোবাইল গেমসে আসক্ত হচ্ছে।
ফ্রি-ফায়ার গেমসে অনুরাগী ফাহিম জানায়, বন্ধুদের দেখাদেখি খেলতে গিয়ে এখন সে আসক্ত হয়ে গেছে। এখন খেলা ছেড়ে দেওয়া তার কাছে অসম্ভব বলে মনে হয়।
কলেজ শিক্ষার্থী মাসুম জানায়, ফ্রি-ফায়ার গেমস তার নেশার মতো। মাঝে মধ্যে নেট সমস্যায় এ গেমস খেলতে না পারলে মুঠোফোন ভেঙে ফেলার ইচ্ছা হয়।
একজন শিক্ষার্থীর অভিভাবক নজরুল ইসলাম বাবুল বলেন, এই গেমস গুলো বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। পড়াশোনা তেমন না থাকায় গেমসে সারাক্ষণ ছেলেরা ব্যস্ত থাকে।
সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক তারেক আহমদ বলেন, যে গেমসে শিক্ষার্থীরা নেশার মতো আসক্ত হচ্ছে এই গেমস বন্ধ করে দেওয়া হোক।
সৈয়দ হামিত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া জানান, দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় গেমসে আসক্ত হচ্ছে শিক্ষার্থীরা। এই বদঅভ্যাসে মারাত্মক ক্ষতি হবে। সব শিক্ষার্থীদের এ গেমস থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মদনমোহন কলেজের অধ্যক্ষ সর্ব্বাণী অর্জুণ বলেন, বর্তমানে এই ফ্রি-ফায়ার গেমস ছাড়া ও ইন্টারনেটে বিভিন্ন জিনিস নিয়ে শিক্ষার্থীরা সারাক্ষণ ব্যস্ত থাকে। শিক্ষর্থীদের জন্য এটা মারাত্মক ক্ষতি করছে। তবে পরিবারের অভিভাবকদের উচিত এ গেমস থেকে শিক্ষার্থীদের দূরে রাখা। এবং অভিভাবকদের তাদের শিশুদের ওপর নজর রাখতে হবে যে ক্লাসের বাইরে যেন তারা অতিরিক্ত সময় মোবাইলে সময় না কাটায়। কারণ এখন এটা তাদের দায়িত্বর মধ্যে পড়ে।
এ ব্যাপারে সিলেট মনরোগ হাসপাতালের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আব্দুল্লাহ সাঈদ বলেন, খেলার মাঠ কমে যাওয়া ও প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে একটি সমস্যাও সৃষ্টি হয়েছে, তা হলো ভিডিও গেমের নেশা। আজকাল শিশুরা কম্পিউটারে বা প্লে স্টেশনে গেম খেলতে পছন্দ করে। আমরা বড়রাও তাদের আদর করে গেমের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে দিই। গেমের মাধ্যমে শিশুরা অনেক কিছু শিখতেও পারে আবার এই গেম যদি নেশার পর্যায়ে পড়ে তখন শিশুটির শারীরিক, মানসিক, সামাজিক ও লেখাপড়ার দিক থেকে ক্ষতিও হয়। তাই অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে শিশুর গেমটি যেন নেশার পর্যায়ে না পড়ে।
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
8 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।