editor
প্রকাশিত: 10:29 PM, October 26, 2021
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে কিউইরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
এদিন হারিস রউফদের তোপে ভালো করতে পারেননি কিউই ব্যাটাররা। সর্বোচ্চ ২৭ রান করে আসে ওপেনার ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ের ব্যাট থেকে। মিচেল ২০ বলে একটি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস খেলে ইমাদ ওয়াসিমের বলে বিদায় হন। তবে ২৪ বলে ২৭ রান করা কনওয়েকে আউট করেন রউফ।
অধিনায়ক কেন উইলিয়ামসন ২৬ বলে ২৫ রানের মন্থর ইনিংস খেলে রান আউট হন। এছাড়া আরেক ওপেনার মার্টিন গাপটিল ২০ বলে ১৭ রান করে রউফের বলেই বোল্ড হন। দলের হয়ে আর কেউই নিজেদের ইনিংস বড় করতে না পারায় নিউজিল্যান্ডের স্কোর দেড়শ অবধিও যায়নি।
পেসার রউফ ৪ ওভারে ২২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। শাহীন শাহ আফ্রিদি, ওয়াসিম ও মোহাম্মদ হাফিজ একটি করে উইকেট দখল করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,