editor
প্রকাশিত: 8:08 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
মিনিস্টার গ্রুপ রাজশাহী দলটিতে এমনিতেই সুপারস্টার ক্রিকেটারের অভাব আচে। তার ওপর ছিটকে গেলেন দলটির সেরা তারকা মোহাম্মদ সাইফউদ্দিন। টুর্নামেন্ট শুরুর আগেই এই তরুণ অল-রাউন্ডার চোটে পড়েছেন। গতকাল রবিবার দলের অনুশীলনে গা গরমের ফুটবলে অ্যাঙ্কেলে চোট পান সাইফ। পরে ক্র্যাচে ভর দিয়ে তিনি মাঠের বাইরে চলে যান।
আজ জানা গেল, মোহাম্মদ সাইফ উদ্দিনকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম সপ্তাহে পাচ্ছে না রাজশাহী। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এখন সাইফকে ছাড়াই ভালো করার ছক আঁকছেন তারা, ‘সাইফ উদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আমাদের। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো প্রথম ছয়-সাত দিন আমরা পাচ্ছি না ওকে। এরপর আরেকটা রিপোর্ট পাওয়ার পর বুঝতে পারব।’
গত মাসে প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডেতে সাইফ খেলেছিলেন তামিম একাদশে। বল হাতে পারফর্ম করেছিলেন দুর্দান্ত। তাই প্লেয়ার্স ড্রাফটে নিজেদের প্রথম ডাকেই সাইফকে দলে নিয়েছিল রাজশাহী। আগামীকাল মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজশাহীর মুখোমুখি বেক্সিমকো ঢাকা। শান্ত আরও বলেন, ‘সবশেষ প্রেসিডেন্ট’স কাপে সে একশ ভাগ দিয়েই খেলেছে। দুর্ভাগ্যবশত সে ইনজুরড হয়ে গেছে। যে কেউই হতে পারে। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। যে দল আছে, সেটা নিয়ে ভালো করতে আমরা আত্মবিশ্বাসী।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,