editor
প্রকাশিত: 1:09 PM, March 24, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের ক্রীড়ামোদীদের দৃষ্টি এখন অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চললেও পাদপ্রদীপের আলোয় সাকিব। ফেসবুক লাইভে বিসিবিকে নিয়ে তার এক মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে ক্রীড়াঙ্গনে।এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সদ্যজাত সন্তান ও স্ত্রীকে রেখে দেশে ফিরেছেন সাকিব। একদিন বিশ্রামের পর বুধবার সকালে অনুশীলনে যোগ দিলেন তিনি। ৩৪তম জন্মদিনের সকালে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ব্যাটিং-বোলিং অনুশীলন করলেন তিনি ইনডোরের পাশের নেটেকলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে আগামী ১ এপ্রিল ভারতে যাবেন সাকিব। এ টুর্নামেন্টের আগে নিজেকে একটু ঝালিয়ে নিতে মঙ্গলবার ভোর রাতে তিনি দেশে ফেরেন যুক্তরাষ্ট্র থেকে। মঙ্গলবার রাতে বোনকে নিয়ে জন্মদিনের কেক কাটেনবুধবার সকালে মিরপুরে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে কথা বলতেও দেখা যায় সাকিবকে। গত মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের সময় কুঁচকিতে চোট পাওয়ায় তিনি খেলতে পারেননি দ্বিতীয় টেস্টেসবারই ধারণা ছিল— মূলত সাকিবের লাইভ নিয়ে যে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডে, তার সুরাহা করতেই বুঝি এভাবে দেশে চলে আসা তার। এমন গুঞ্জনও শোনা যায়, মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করবেন সাকিব। কিন্তু রাতভর অপেক্ষা করেও সাংবাদিকরা সাকিবের দেখা পাননিগত কয়েক দিন সাকিব আলোচনায় ছিলেন একটি সাক্ষাৎকারকে ঘিরে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির আয়োজনে ফেসবুকে একটি ভিডিও সাক্ষাৎকারে গত শনিবার সাকিব বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। কাঠগড়ায় দাঁড় করান বিসিবি পরিচালক ও দেশের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমানকেসাকিবের কথার সমর্থনে কথা বলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনিও বিসিবিকর্তাদের খবরদারি নিয়ে প্রশ্ন তোলেন।
অনলাইন ডেস্ক(রিপা-৫)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,